চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের নতুন সংযোজন ‘বায়োস্কোপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 12, আগস্ট 2017
in বিনোদন
A A
Bioscope beta logo on black background for Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোন জিপি মিউজিকের উন্নত সংস্করণ এবং বায়োস্কোপ বাজারে এনেছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। গতকাল ১১ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারার জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে এই দুটি অ্যাপস উন্মুক্ত করা হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে জিপি মিউজিক থেকে এসেছে অনেকগুলো অ্যালবাম। এসেছে মাইলস, শুভ্র দেব, আসিফ আকবর, তাহসান, কোনাল, মিনার, নুসরাত, রনি, ঐশি, তানজিব সারোয়ার, অদিত, শুভ্র এবং ডি রকস্টার শুভর অ্যালবাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে আসিফ আকবর বলেন, ‘শিল্পীরা যেন এখানে নিরাপত্তা খুঁজে পায়।’ মাইলসের শাফিন আহমেদ বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সাথে যুক্ত হওয়ার পরও এর আগে আমরা পাইরেসির শিকার হয়েছি। আশা করছি, এবার সেই নিরাপত্তাটুকু পাব।’ তাহসান বলেন, ‘এবার আমার সপ্তম অ্যালবাম আসছে। অনেক দিন পর। এখন যারা গান শোনার কথা ভাবে, তারা বিলবোর্ড কিংবা বলিউড টপ চার্টের কথা ভাবে না, তারা বাংলা গানের কথাও ভাবে। একসময় ঈদে আমরা নতুন ক্যাসেট কেনার জন্য ছুটে যেতাম। মনে হচ্ছে, এবারও তেমনই হবে। আমাদের সবার একটা বড় ঈদ হবে।’

এখানে গ্রামীণফোন থেকে জানানো হয়, ২০২০ সালের মধ্যে পাইরেসি দূর করা, ৩ কোটি বাংলা ভাষাভাষীর জন্য ইকোসিস্টেম তৈরির উদ্দেশ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গ্রাামীণফোনের হেড অব ডিজিটাল এন্টারটেইনমেন্ট মুনতাসির হোসেন জানান, জনগণের বর্তমান চাহিদার সঙ্গে মিল রেখে গ্রামীনফোন ২০১৫ সালে চালু করে জিপি মিউজিক। এবার মোবাইলে বিনোদনের জগতকে আরেক ধাপ বাড়াতে টেলিকম কোম্পানির নতুন সংযোজন ‘বায়োস্কোপ’। নতুন আঙ্গিকে দর্শকরা এখানে পাবেন লাইভ রেডিও স্টেশন, ফেসবুক সিঙ্কিং এবং ব্রাউজ, সার্চ, ডাউনলোড ও শেয়ারের সুযোগসহ অন্যান্য ব্যবস্থা। থাকছে চ্যানেল আইসহ বিভিন্ন টিভি চ্যানেল দেখার সুযোগ। আরও থাকছে সিনেমা ও খেলা দেখার সুযোগ। গ্রাহকরা ওয়েবসাইট এবং অ্যাপ, দু’ভাবেই জিপি মিউজিক এবং বায়োস্কোপ ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান এবং বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই ও গ্যাক মিডিয়ার সিইও সাবিরুল ইসলাম।

গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান এবং শিল্পীরা। উল্লেখ্য জিপি মিউজিকের কারিগরি অংশিদার গ্যাক মিডিয়া আর বায়োস্কোপের কারিগরি অংশিদার বঙ্গ বিডি।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদন:

Tags: গ্রামীণফোনজিপি মিউজিক
Previous Post

ক্লাসিকোর আগে জিদানকে রিয়ালের ‘পুরস্কার’

Next Post

এমবাপের ব্যাপারে নেইমারের সবুজ সংকেত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের ব্যাপারে নেইমারের সবুজ সংকেত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নওয়াজ শরীফের গাড়িচাপায় ছেলের মৃত্যুর খবরে বাবার হার্ট অ্যাটাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT