চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের গ্রামাঞ্চলে ছড়িয়েছে করোনা, সর্বোচ্চ সংক্রমণ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 31, আগস্ট 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিষাক্ত মাস্ক পরা নারী ও শিশুর ছবি, কোভিড-১৯ মহামারীর চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ প্রায় ৮০ হাজার করোনা রোগী ভারতে। ১৭ জুলাইয়ের পর সোমবার সকাল পর্যন্ত এই সংখ্যাটাই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সর্বোচ্চ শনাক্ত করোনা রোগী বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ায় ভারতে সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, মার্চ মাসে করোনার কারণে সারাবিশ্ব জুড়ে যখন লকডাউন চলছিল,সেই সময় লাখ লাখ মানুষ তাদের কাজের সুযোগ হারিয়ে বেকার হয়ে পড়েছিল, এবং অর্থনীতি উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন দেশের সরকার বিধিনিষেধ প্রত্যাহার করে সব খুলে দেওয়ায় ভারতে সংক্রমণ বেড়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৪ হাজার ১৪২জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। তবে মৃত্যু সংখ্যা কমে আসলেও আক্রান্তের হার কমেনি। একদিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ২০ হাজার ৬৭০জন।

তবে হঠাৎ কেনো ভারতেই বাড়ছে করোনা রোগী? এই বিষয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্ডিওলজি চিকিৎসক মনোজ কুমার করোনা সংক্রমণ ভারতে বেড়ে যাওয়ার পেছনে গ্রামাঞ্চলে হঠাৎ মহামারিটি ছড়িয়ে যাওয়াকে ভাবছেন।

অন্যদিকে ভারতে হয়ত আক্রান্তের সংখ্যাটি আরও বাড়তে পারে, কারণ অনেক রোগী কোভিড-১৯ আক্রান্ত কিন্তু তাদের রেকর্ড স্বাস্থ্য অধিদপ্তরে নেই।

কোভিড -১৯-এর প্রাথমিক পর্যায়ে, ভারতে কঠোর লকডাউন থাকায় করোনায় আক্রান্তের সংখ্যাটি কিছুটা নিয়ন্ত্রণে ছিল, তবে ভাইরাসটি ভারতের মেগাসিটি মুম্বাই এবং দিল্লিতে ছড়িয়ে পড়তে শুরু করলে ছোট শহর এবং গ্রামেও ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ বাড়তে থাকলেও ভারত সরকার সকল জায়গার চলাচল স্বাভাবিক করে দিয়েছে, এমনকি মাস্ক এবং সামাজিক দূরুত্ব রেখে আগামী মাস থেকে সাংস্কৃতিক, বিনোদন এবং ক্রীড়া ইভেন্টে ১০০ মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে।যোগাযোগ স্বাভাবিক করার জন্য ভারতে বিভিন্ন বড় বড় শহরের সাথে ট্রেন চলাচল আবারও শুরু করা হবে।

এখন পর্যন্ত সোমবারের পর সর্বোচ্চ আক্রান্তের খোঁজ মিলেছিল গত ৯ অগাস্ট৷ সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৬৩,৮৫১।

গত সপ্তাহে নতুন আক্রান্তের নিরিখে বৃদ্ধির হার ছিল ১৩.১ শতাংশ৷ যা তার আগের সপ্তাহের তুলনায় তিন গুন বেশি৷একই ভাবে বেড়েছে মৃত্যু হারও৷ শুধু মহারাষ্ট্রেই ১৬,৪০৮টি নতুন সংক্রমণের খোঁজ মিলেছে৷

Tags: করোনাকরোনাভাইরাসভারত
Previous Post

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নন্দদুলাল

Next Post

এক হয়ে কাজ করবে গীতিকবি সংঘ ও সুরকারদের সংগঠন

Next Post
সংগীত শিল্পীদের ভার্চুয়াল সভা, অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হয়ে কাজ করবে গীতিকবি সংঘ ও সুরকারদের সংগঠন

Bangladeshi news portal Channel i Online covers politics, economy, sports, and entertainment. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল খোলার অনুমতি মেলেনি, সোশ্যাল মিডিয়ায় সরব নির্মাতা-হল মালিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT