চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের জেরে ৪০ ডিবি পুলিশ বদলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2017
in জনপদ, দিনাজপুর
A A
ডিবি পুলিশের জ্যাকেট, পুলিশ সদস্যের অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহ্ আলম শাহী: গ্রামবাসীর সাথে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সংর্ঘষের জেরে দিনাজপুর ডিবি পুলিশের ১০ জন এসআই, ৫ জন এএসআই সহ ৪০ জনকে একসঙ্গে অন্যত্র বদলি করা হয়েছে। তবে পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, এটি নিয়মতান্ত্রিক বদলি। এই বদলির সাথে সংঘর্ষের কোন সূত্র নেই।

পুলিশের একটি নির্ভরযাগ্য সূত্র নিশ্চিত করেছে, দিনাজপুর ডিবি পুলিশের ১০ জন এসআই, ৫ জন এএসআইসহ মোট ৪০ জনকে সোমবার বদলি করেন পুলিশ সুপার।

পুলিশের ওই সূত্র জানায়, ডিবির অভিযুক্ত সকলকে বদলি করা হয়েছে। যারা অভিযোগের সাথে জড়িত নয়, তাদেরকে দিনাজপুরেই রাখা হচ্ছে আর যারা অভিযোগের সাথে জড়িত তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেয়া হবে।

এ ব্যাপারে দিনাজপুর ডিবির পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ডিবির পুরো স্টাফকেই বদলি করা হয়েছে। তবে তাকে (মনিরুজ্জামান) বদলি করা হয়েছে কি না তা জানা নেই। এখনও তিনি আদেশ পাননি।

সোমবার রাতে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ‘ডিবির পুলিশ পরিদর্শক ছাড়াও সকল স্টাফকে বদলি করা হয়েছে। এটা গণবদলি নয়, বরং রুটিন মাফিক তাদের বদলি করা হয়েছে।’

এর আগে রোববার বিকেলে এসআই রেজাউল ইসলাম ও এএসআই জামিলের নেতৃত্বে দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নুরুজ্জামান নামের এক যুবকের কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এতে এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়দের উপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ লেগে যায়।

এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ চলে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর উপর বেধড়ক মারপিট শুরু করে। এতে ৩ ডিবি পুলিশসহ কমপক্ষে ১৫জন গ্রামবাসী আহত হয়।

এ ঘটনায় এলাকার লোকজন রাস্তায় এসে জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। তারা সড়কে গাছের গুড়ি ও ইট দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।

পরে রোববার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tags: ডিবি পুলিশদিনাজপুর
Previous Post

খোলা আকাশের নিচে যেভাবে কাটছে রোহিঙ্গাদের জীবন

Next Post

দুশ্চিন্তার নাম সাকিবের ‘না থাকা’

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উদযাপন করছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ চিনে নাও. Channel i News - চ্যানেল আই নিউজ

দুশ্চিন্তার নাম সাকিবের ‘না থাকা’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার কবলে নর্থ কোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT