চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে যাওয়ার অনুমতি পাচ্ছে ইরানি মেয়েরা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

অক্টোবরে তেহেরানে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে মেয়েরাও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ইরানের কর্মকর্তারা বিষয়টি এভাবেই নিশ্চিন্ত করেছেন।

চলতি মাসের শুরুর দিকে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন বলে এক নারী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল। শাস্তির ভয়ে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই পুরো ফুটবলবিশ্ব স্তম্ভিত হয়ে যায়। ফিফাও ঘটনাটি খতিয়ে দেখে।

তেহরানে মেয়েদের স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার বিষয়টি পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ফিফা একটি দল পাঠায়। ১০ অক্টোবর তেহেরানে কম্বোডিয়ার বিপক্ষে ইরানের হোম ম্যাচ। ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্যায়ের ম্যাচ এটি। এই ম্যাচেই গ্যালারিতে দেখা যাবে ইরানি মেয়েদের। ঘটনাটি বাস্তবে ঘটলে ঐতিহাসিক সিদ্ধান্তই বলতে হবে!

ইনফান্তিনো বলেন, ‘মেয়েদের প্রতিনিধিত্ব আমাদের প্রয়োজন। এটা শ্রদ্ধার সঙ্গে আমাদের করতে হবে। একইসঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা কোনো আপস করব না।’

সেইসঙ্গে ফিফা বসের মন্তব্য, ‘আমাদের আশ্বস্ত করে বলা হয়েছে, ইরানের পরের আন্তর্জাতিক ম্যাচ থেকেই মেয়েদের স্টেডিয়ামে যেতে দেয়া হবে। তারা খেলা দেখতে যেতে পারবেন। এই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা, দুটো ব্যতিক্রম ছাড়া গত ৪০ বছর এটা হয়নি। কিন্তু এই পর্যায় থেকেই পরবর্তী স্তরে পৌঁছে যাওয়াটা খুবই দরকার।’

শুধু তাই নয়, ইরানে যাতে মেয়েদের মধ্যে ফুটবল জনপ্রিয় হয়, তার জন্য ফিফা সবরকমভাবে চেষ্টা করবে বলে জানানো হয়েছে। দেশটির মেয়েরা যাতে ঘরোয়া ম্যাচ দেখতেও মাঠে যেতে পারেন, সেজন্যও আহবান জানিয়েছে ফিফা।

যে ঘটনার জন্য এত কাণ্ড, ইরানের সেই নারী সমর্থক শাহার খোদাইয়ারি একটি ছেলের ছদ্মবেশে প্রিয় দল এস্তেঘালালের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন। কিন্তু পরে ধরা পড়ে যান এবং শাস্তিস্বরূপ তার ছয় মাস জেল হতে পারে ভেবে গায়ে আগুন দেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনায় ইরানসহ আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র সমালোচনার মুখে পড়ে সেদেশের ফুটবল সংস্থা। এমনও দাবি তোলা হয়, ফিফা অবিলম্বে ইরানের ফুটবল সংস্থাকে সাসপেন্ড করুক। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মেয়েদের মাঠে গিয়ে খেলা দেখা বন্ধ রয়েছে।

গত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগে তেহেরানে মাঠে গিয়ে কিছু মেয়েকে ম্যাচ দেখার অনুমতি দেয়া হয়। ওই ম্যাচে ইনফান্তিনো উপস্থিত ছিলেন। পরে আবারও পূর্বাবস্থায় ফিরে যায় তেহেরান। গত জুনে সিরিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে গিয়েছিলেন কিছু মেয়ে, তাদের আটক করা হয়।

এরপরও অবশ্য প্রশ্ন থাকছে, ইনফান্তিনোকে সেদেশের ফুটবল সংস্থা যে আশ্বাস দিয়েছে, বাস্তবে তা আদৌ ঘটবে তো? যদি তেমনটা ঘটে তা হলে বলতে হবে, সত্যিই সেই সিদ্ধান্ত ঐতিহাসিক।

Tags: লিড স্পোর্টস
Previous Post

যারা গা ঢাকা দিয়েছে তাদের খোঁজা হচ্ছে: কাদের

Next Post

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Next Post

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে ভিসি’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের টানা অনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT