চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 25, নভেম্বর 2018
in আদালত
A A

গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলার অন্যতম আসামী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার রায় দেন।

এ রায়ের ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর আইনগত বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রায়ে আদালত আসামী সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তবে এরা যদি আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তাহলে তাদের জামিন মঞ্জুর করতে বলেছেন হাইকোর্ট।

রোববার আদালতে দুদকের পক্ষে শুনানী করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর আসামী সৈয়দ গালিব আহমেদের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও সৈয়দ তানভীর আহমেদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে মোট ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা।

২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, কর্নেল আকবর হোসেন, আব্দুল মান্নান ভুইয়া, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো মারা গেছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, এমকে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, কর্নেল আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লি. (গ্যাটকো) এর পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।

২০০৮ সালের এ মামলার আসামি প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেন। এরপর হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুল জারির পাশাপাশি বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করেন এবং আসামিদের জামিন দেন।

সেই রুলের শুনানি শেষ নিয়ে হাইকোর্ট আজ রায় দিলেন।

Tags: খালেদা জিয়াগ্যাটকো দুর্নীতিনিষ্পত্তিবিএনপির চেয়ারপারসনলিড নিউজ
Previous Post

ইশতেহার দেখে মানুষ ভোট দেয়?

Next Post

নেইমারকে তাহলে বেচেই দিচ্ছে পিএসজি!

Next Post

নেইমারকে তাহলে বেচেই দিচ্ছে পিএসজি!

শহিদ কাপুর

শহিদ কাপু্রের পুরোনো লুকে ফেরার কারণ জানেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT