চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাং, আন্ডারওয়ার্ল্ড ও মার্শাল আর্টের ছবি ‘বিচ্ছু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 05, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

বর্তমান সময়ের গ্যাং, আন্ডারওয়ার্ল্ড-এর গল্পই ফুটে উঠবে তরুণ নির্মাতা আহমেদ জিহাদের প্রথম সিনেমায়। ছবির নাম ‘বিচ্ছু’। শুধু তাই নয়, থাকবে মার্শাল আর্ট। যেখানে একজন মার্শাল আর্টম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাঞ্জু জনকে।

১ ডিসেম্বর ‘বিচ্ছু’র শুটিং শুরু হয়েছে। দু-দিন শুটিং করে একটি অ্যাকশন দৃশ্যের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান নির্মাতা।

‘বিচ্ছু’ পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য করেছেন আহমেদ জিহাদ নিজেই। পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা বিচ্ছু। বললেন, আমাদের দেশে পুরোপুরি অ্যাকশন সিনেমা করতে গেলে অনেক প্রতিবন্ধতায় পড়তে হয়। সবকিছু চাহিদামতো পাওয়া যায় না। যারা কাজ করেন তারাও যথাযথ মূল্য পান না। আমি সাধ্যের মতো সেরা কাজের চেষ্টা করছি।

বিচ্ছু প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও অ্যাকশন ধারার সিনেমার ভক্ত। এ সিনেমাগুলো দর্শকদের বিনোদিত করে বেশি। এর আগে আমি শর্টফিল্ম নির্মাণ করেছি, সেখানেও অ্যাকশন ফিল দিয়েছি। ওগুলো দেখে অনেকেই সিনেমার স্বাদ পেয়েছেন।

বিচ্ছুতে মাস্টার আরিয়ানের চরিত্রে অভিনয় করছেন সাঞ্জু জন। তিনি নিজেও বছর চারেক আগে নিয়মিত মার্শাল আট শিখতেন। এবার সিনেমার পর্দায় মার্শাল আর্টম্যান হিসেবে হাজির হচ্ছেন। বললেন, মাস খানেক ধরে এ সিনেমার জন্য আবার মার্শাল আর্টের বিভিন্ন স্টেপ রপ্ত করতে থাকি। প্রথম দুদিন কাজ করে ভালো লেগেছে। পরিচালক ভালো অ্যাকশন বোঝেন।

এ সিনেমায় অ্যাকশনের স্ট্যান্ড করছেন নেপালি, যিনি ভারতের নামকরা ফাইট ডিরেক্টর রাজেস খান্নার চিফ এডি। নায়ক সাঞ্জু জন বলেন, সিনেমাটা আমার মনের মতো। অ্যাকশনের কম্প্যুজিশনগুলো করছি আমি এবং পরিচালক আহমেদ জিহাদ।

আগামী ২০ তারিখ থেকে আবার পুরান ঢাকায় শুটিং শুরু হবে ‘বিচ্ছু’র। নির্মাতা জানালেন, তার আগেই সিনেমায় যিনি নায়িকা হিসেবে থাকছেন, তার নাম জানানো হবে।

আহমেদ জিহাদ বলেন, বিচ্ছু’র শুটিং-এর পর ভিএফএক্স নিয়ে বেশি থাকবে। এ সিনেমায় চাইনিজ ভিএফএক্স টিম কাজ করছে। কোনো উৎসব নয়, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ‘বিচ্ছু’ মুক্তি পাবে।

Tags: অ্যাকশনআন্ডারওয়ার্ল্ডবলিউডভিএফএক্সমার্শাল আর্টলিড বিনোদনসাঞ্জু জন
Previous Post

তিন চ্যানেলে বিপিএলের উদ্বোধনী কনসার্ট

Next Post

আইপিএল খেলতে চান জ্যামাইকান স্প্রিন্টার

Next Post

আইপিএল খেলতে চান জ্যামাইকান স্প্রিন্টার

অপহরণের অভিযোগে আটক ভারতীয় ক্রিকেটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT