চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরনদীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 পূর্বাহ্ন 12, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল হাসান মিলনের বসত ঘরসহ ৪টি বসত ঘর ও অন্তত ২০টি মোটর সাইকেল ভাঙচুর হয়েছে। হামলা ও পাল্টা হামলায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

শনিবার সকালে ও দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সেনোয়ারা বেগম, নিজাম সরদার জানান, সকাল ১১টায় আওয়ামীলীগের মনোনীত সরিকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুক মোল্লার সমর্থনে গৌরনদী উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শতাধিত নেতাকর্মী মোটর সাইকেল যোগে কুরিরচর এলাকায় জনসংযোগে যায়। এ সময় একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হাসান মিলনের সমর্থক সেকেন্দার আলীর সাথে কথার কাটাকাটি হয়। এর জের ধরে ফারুক মোল্লার সমর্থকরা অতর্কিত ভাবে মিলনের বাড়ি হামলা চালিয়ে তার বসত ঘর ও আসবারপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় মিলনের স্ত্রী খালেদা পারভীন, চাচা নুরজ্জামান প্যাদা, সমর্থক মুক্তিযোদ্ধা ওমর আলী হাওলাদার, সেকেন্দার আলী, ফাতেমা বেগম, রুবিনা, সাথী আক্তারসহ অন্তত ১৫ জন আহত হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হালাকারীদের উপর পাল্টা হামলা চালায়। ঘটনায় এলাকাবাসি হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, জুয়েল মৃধা, এমদাদ মৃধা, রুবেল, নাজমুল, নাসির উদ্দিন, ইউসুব, জহির খানসহ ২৫ নেতা-কর্মীকে আহত করে এবং তাদের ব্যবহৃত ২০ টি মোটরসাইকেল ভাঙচুর করে একটি ডোবায় ফেলে দেয়।

খবর পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) এস এম আকতারুজ্জামান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলনসহ র‌্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে।

Tags: ইউপি নির্বাচনবরিশাল
Previous Post

গৌরনদীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ

Next Post

ম্যাচ বের হয়ে আসবে দলীয় পারফরম্যান্সে

Next Post

ম্যাচ বের হয়ে আসবে দলীয় পারফরম্যান্সে

ম্যাচ বের হয়ে আসবে দলীয় পারফরম্যান্সে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT