চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক এনা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনামুল হক সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের তিন সদস্যও আহত হয় বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বটতলা মোড়ে একদল মাদক ব্যাবসায়ী অবস্থান করছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যাবসায়ীরা তাদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে।

‘‘এক পর্যায়ে ডিবি পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দু’পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’’

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

Tags: ডিবি পুলিশবন্দুকযুদ্ধমেহেরপুর
Previous Post

বিয়ে, হেলিকপ্টার, তারপর সবকিছু শেষ

Next Post

জন্মদিনে ‘গ্যালিলিও’ হয়ে মঞ্চ মাতাবেন আলী যাকের

Next Post

জন্মদিনে ‘গ্যালিলিও’ হয়ে মঞ্চ মাতাবেন আলী যাকের

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT