চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 04, নভেম্বর 2018
in বিনোদন
A A

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠুর পরিচালনায় ছবিটি বেশ প্রশংসাও কুড়ায়। গেল মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ভারতের অন্যতম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি।

চতুর্থ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নূর ইমরান মিঠু পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি প্রশংসিত ও ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার প্রাপ্তির পর এবার ছবিটি নিয়ে গোয়ায় যাচ্ছেন নির্মাতা।

আগামি ২০ নভেম্বর থেকে ৯ দিনব্যাপী বসছে গোয়া চলচ্চিত্র উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই ‘ওয়ার্ল্ড সিনেমা’ ক্যাটাগরিতে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন মিঠু। উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন তিনি।

প্রতিযোগিতা বিভাগে না থাকলেও চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, ‘কমলা রকেট’ আমার প্রথম চলচ্চিত্র। দেশের মানুষ আমার ছবিটি আগে দেখেছেন। অনেক প্রশংসাও পেয়েছি। দেশব্যাপী অনেক মানুষ ছবিটি দেখতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। এর মাঝে শ্রীলঙ্কায় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ছবিটির জন্য ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার পেয়েছি। এটা আমার মতো নির্মাতার জন্য আনন্দের।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Tags: আবু রায়হান রাসেলইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটজয়রাজজাফনাডমিনিক গোমেজবাপ্পা শান্তনুমোশাররফ করিমলিড বিনোদনশহীদুল্লাহ সবুজসামিয়া সাঈদসুজাত শিমুলসেওতি
Previous Post

শুকরানা মাহফিল: পিপার স্প্রে নিয়ে প্রবেশের সময় আটক ২

Next Post

সংলাপে সমাধান হলে আন্দোলন করবে না বিএনপি

Next Post

সংলাপে সমাধান হলে আন্দোলন করবে না বিএনপি

শুকরানা মাহফিল-ওবায়দুল কাদের

শুকরানা মাহফিল সংবর্ধনা নয়, দোয়া: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT