চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি টেস্টে আলাদা রেকর্ড চান গাভাস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 21, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ভারতের গোলাপি টেস্ট নিয়ে উন্মাদনা চরমে। ভারতের মাটিতে তো বটেই, ভারতও এই প্রথম খেলতে যাচ্ছে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। বাংলাদেশের বেলায়ও বিষয়টা একই। সবার চোখ এখন কলকাতার দিকে। এরমধ্যেই সুনীল গাভাস্কার বলছেন, গোলাপি বলের জন্য ভিন্ন রেকর্ডের কথা।

ভারতের সাবেক অধিনায়ক মনে করেন, গোলাপি বলের টেস্টের জন্য আলাদা পরিসংখ্যান হওয়া উচিত। যেমন টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টির জন্য আলাদা পরিসংখ্যান হয় ক্রিকেটে।

গাভাস্কারের কথায়, ‘যখন দিন-রাতের ওয়ানডে শুরু হয়েছিল, তখন কেউই ভাবেনি এই ফরম্যাট ক্রিকেটে সফল হবে কিনা। এখন দেখুন ওয়ানডে ক্রিকেট নিয়ে সর্বত্র কেমন উন্মাদনা সৃষ্টি হয়েছে।’

ভারতের লিটল মাস্টার এরপরই বলেছেন, ‘আমার মনে হয়, গোলাপি বলের টেস্টের সঙ্গে লাল বলের টেস্টের পরিসংখ্যান আলাদা হওয়া উচিত। ঠিক যেমনটা হওয়া উচিত ওয়ানডে ম্যাচের ক্ষেত্রে। সাদা বলে একরকম পরিসংখ্যান, লাল বলে এক রকম পরিসংখ্যান। এতে ভবিষ্যৎ প্রজন্ম আরও স্পষ্টভাবে বুঝতে পারবে, কোন ক্রিকেটারের ক্ষেত্রে কোন ক্রিকেটটা কেমন ছিল।’

বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। ইন্দোরে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

Tags: দিন-রাতের টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টসসুনীল গাভাস্কার
Previous Post

আলিয়ার সঙ্গে ব্র্যাড পিটের প্রেমের গুঞ্জন

Next Post

মরিনহোর পথ ফুল না কাঁটায় ভরা?

Next Post

মরিনহোর পথ ফুল না কাঁটায় ভরা?

বাবার পরিচালনায় বনির প্রথম সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT