চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাগুলির পর মৌলভীবাজারের জঙ্গি আস্তানা পুলিশের নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 30, মার্চ 2017
in বাংলাদেশ
A A

টিয়ারশেল নিক্ষেপ ও জঙ্গিদের সঙ্গে গোলাগুলির পর মৌলভীবাজারে নাসিরপুরের জঙ্গি আস্তানা নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা একটার দিকে সোয়াট এবং পুলিশের সদস্যরা বাড়িটির নিয়ন্ত্রণ নেয়।

বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হওয়ার পর বৃহস্পতিবার সকালে ওই জঙ্গি আস্তানায় আবার অপারেশন শুরুর পর বাড়িটিকে লক্ষ্য করে টিয়ারশেল ছোঁড়া হলে বেশ কিছু গোলাগুলির ঘটনা ঘটে। অবশ্য এরপর থেকে ওই বাড়িটির ভেতর থেকে আর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

বাড়িটির ভেতরে ও আশপাশে পুলিশ ও সোয়াট অবস্থান করছে। দুপুর ২ টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিতে প্রবেশ করে। ক্রাইম সিনের সদস্যরাও ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, অভিযানটি সমাপ্তির পথে।

তবে কতোজন জঙ্গি বাড়িটিতে অবস্থান করছে বা কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কিছুক্ষণ পর এ ব্যাপারে সাংবাদিকদের নিশ্চিত করে বলা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বিশেষ বাহিনী সোয়াট ‘অপারেশন হিট ব্যাক’ বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু করে।

বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করার পর বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে পরে শুরু হয়।

এছাড়া মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানাটিও ঘিরে রেখেছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৌলভীবাজারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের নতুন করে অভিযানে সকাল থেকেই বারবার বিঘ্ন ঘটছে।

নাসিরপুরে চলমান অভিযানটি শেষ হওয়ার পরই সেখান থেকে মৌলভীবাজার শহরে অবস্থিত বড়হাট এলাকায় গিয়ে সেখানে অবস্থিত জঙ্গি আস্তানা একটি বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট অভিযান শুরু করবে। বাড়িটির দো’তলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানা গেছে। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

Tags: জঙ্গি আস্তানামৌলভীবাজার
Previous Post

ব্রেক্সিট বাস্তবায়নে নিজস্ব আইন করবে বৃটেন

Next Post

বাঙালির অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

Next Post

বাঙালির অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রীই জানেন না কেন ছাত্রসংসদ নির্বাচন হয় না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT