চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলক ধাঁধার যানজটে জিম্মি ঈদ আনন্দ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:47 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

তৃতীয় দিনের মতো চলছে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজট। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট প্রকট আকার ধারণ করেছে। গত দশ বছরের মধ্যে এমন ভয়াবহ ও বিচিত্র যানজট দেখেননি মহাসড়ক চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকরা। অন্যদিকে যানজট নিরসনে কাজ করা প্রশাসনের সদস্যরা নিরলসভাবে কাজ করেও কোনোভাবেই দীর্ঘ সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক রাখতে পারছেন না। উভয় পক্ষই একে গোলক ধাঁধার যানজট হিসাবে আখ্যায়িত করেছেন। তাই ঈদে ঘরে ফেরা মানুষেরা গোলক ধাঁধার যানজটে জিম্মি হয়েই উপভোগ করবেন ঈদ আনন্দ।

প্রতি বছরই ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট প্রকট আকার ধারণ করে। এবার  তার সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের অচলাবস্থা এর মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বৃহস্পতিবার দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের ৪টি ফেরি ঘাট সচল হলেও তার কোনো সুফলই দেখা যাচ্ছে না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। টাঙ্গাইল অংশে ৬০ কি.মি দৈর্ঘ মহাসড়কের কোথাও কোথাও যানজট পরিস্থিতি সামন্য সময়ের জন্য উন্নয়ন হলেও পরক্ষণেই একটি গাড়ির সাথে লেগে যাচ্ছে আরেকটি গাড়ি জোড়া। গত দশ বছরের মধ্যে এমন ভয়াবহ ও বিচিত্র যানজট দেখেননি মহাসড়ক চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকরা।

অন্যদিকে যানজট নিরসনে কাজ করা প্রশাসনের সদস্যরা নিরলসভাবে কাজ করেও কোন ভাবেই দীর্ঘ সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক রাখতে পারছেননা। ঢাকা থেকে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের চাপে উত্তরবঙ্গমুখী গাড়ির যেমন চাপ বৃদ্ধি পেয়েছে তেমনি পশুবাহী ট্রাক ও ঢাকামুখী গাড়ির চাপে একেবাবে নাকাল এই মহাসড়ক। কোনো কোনো সময় ঢাকামুখী যানজটের লম্বা লাইন গিয়ে ঠেকছে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ প্রান্তে।

উত্তরবঙ্গের প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রায় তিনমুখী গাড়ির অতিরিক্ত চাপে যানজট পরিস্থিতি কোনো সময়ের জন্যই স্বাভাবিক রাখতে পারছেন না প্রশাসন। এছাড়া হঠাৎ হঠাৎ গাড়ি বিকল হয়ে যাওয়া,যানজটে আটকে থেকে গাড়ির চালকদের ঘুমিয়ে পড়া রাতের যানজটের অন্যতম কারণ। তাছাড়া কালিয়াকৈর রেল ওভার সেতু, মির্জাপুর রেলক্রসিং ও মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচল, ঘনঘন দুর্ঘটনা ও ধীর উদ্ধার তৎপরতা যানজটের অন্যতম কারণ। এ মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এ মহাসড়ক ব্যবহারকারীদের।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মাহবুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে এই মহাসড়কের লিংক রোড ব্যবহারে কথা জানিয়েছিলেন। তবে চালকদের মাঝে লিংক রোড গুলি ব্যবহারে প্রচন্ড অনিহা লক্ষ করা গেছে। কারণ হিসেবে বিভন্ন যানবাহনের চালকগণ জানিয়েছেন যে, লিংকরোড়গুলিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তা যান চলাচলের উপযোগী নয়। এর চেয়ে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে কাটিয়ে দেয়াও ভাল।

উত্তরবঙ্গগামী একাধিক যাত্রীবাহী বাসের ঈদে ঘরে ফেরা মানুষের সাথে কথা হলে তারা বলেন, প্রতি বছরই ঈদকে সামনে রেখে কিছুটা ভোগান্তীতে পড়তে হয়। পরিবারের মুখের দিকে তাকিয়ে তা হাসিমুখে  মেনেই নেই। কিন্তু এবারের এই ভোগান্তীর মাত্রা ঈদের আনন্দকে মলিন করে দিয়েছে। ঈদ আনন্দ যাত্রায় একা থেকে অন্য সকল পরিবার-পরিজনের সাথে মিলিত হচ্ছেন তারা কিছুটা হলেও স্বান্তনা খুঁজে নেয়ার চেষ্টা করলেও পরিবার-পরিজন নিয়ে যারা গ্রামের অন্য সদস্যদের সাথে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে আসছেন তারা কোনোভাবেই স্বান্তনা খুঁজে পাচ্ছেন না। তাদের কাছে গোলক ধাঁধার যানজটে জিম্মি ঈদ আনন্দ।

অন্যদিকে জেলা পুলিশ সুপার মাহবুর রহমান বুধবার দুপুরে সাংবাদিকদের যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে এই মহাসড়কের লিংক রোড ব্যবহারে কথা জানিয়েছিলেন। তবে চালকদের মাঝে লিংক রোড গুলি ব্যবহারে প্রচন্ড অনিহা লক্ষ করা গেছে। কারণ হিসেবে বিভন্ন যানবাহনের চালকগণ জানিয়েছেন যে লিংকরোড়গুলিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তা যান চলাচলের উপযোগী নয়। এর চেয়ে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে কাটিয়ে দেয়াও ভাল।

ঈদের দিনের সময় যতো ঘনিয়ে আসছে ততোই গাড়ির স্রোত বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঢাকা, চিটাগাং, সভার, কোনাবাড়ি, গাজিপুর, ভালুকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্নস্থানের গার্মেন্টস সহ শিল্পকারখানার শ্রমিকদের এখনো ছুটি ঘোষণা হয়নি। তাদের ছুটি ঘোষণার পরে প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষের চাপে এই মহাসড়কে প্রকট যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের কাজ করা পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা জানান, এখন তাও যেন-তেন তাদের বাড়ি আসা এবং কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার  সময়টা পার করাই বড় চ্যালেঞ্জের কাজ।

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত
এদিকে, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান,বৃহস্পতিবার  রাত পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tags: ঈদযানজট
Previous Post

মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভীড়

Next Post

ওমরাহ পালন করেছেন খালেদা জিয়া

Next Post

ওমরাহ পালন করেছেন খালেদা জিয়া

পুরোপুরি জমেনি পশুর হাট, শেষের দিকে বিক্রির অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT