চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ ও ময়মনসিংহে হবে নতুন বেতার কেন্দ্র: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের বেতার সম্প্রচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার পাশাপাশি গোপালগঞ্জ ও ময়মনসিংহে দুটি নতুন বেতার কেন্দ্র স্থাপন করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন: বর্তমান সরকারের সময়ে সারাদেশের সকল বেতার কেন্দ্রগুলোকে ডিজিটালাইজড করা পাশাপাশি সম্প্রচারের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: ইসলামিক ও দিগন্ত টিভির সম্প্রচার স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয় হয়। তারা নোটিশের জবাব দিয়েছে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। পুরো বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। লাইসেন্স বাতিল করা হবে কিনা, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

এই দুটি টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিতের কারণ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন: হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা শহর এবং বাংলাদেশ দখল করার অপচেষ্টার চক্রান্তের সময় ঢাকা শহরে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দেয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় সরাসরি সম্প্রচারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে এই দুটো চ্যানেল থেকে উস্কানি দেয়া হয়েছিল।

তাৎক্ষণিকভাবে ওই উস্কানি বন্ধ ও দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ করতে সম্প্রচার স্থগিত করা হয়। এখনও সেই স্থগিতাবস্থা বিদ্যমান রয়েছে। সম্প্রচার স্থগিত বিদ্যমান রাখা অথবা লাইসেন্স বাতিল করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

সরকারি দলের মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন: ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ৯টি বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স প্রদান করা হয়। এর মধ্যে চ্যানেল ওয়ান ও সিএসবি টিভি চ্যানেলের লাইন্সেস বাতিল করা হয়েছে।

Tags: টিভিতথ্যমন্ত্রীবেতার
Previous Post

অবৈধ অ্যাকশন: আর ‘ভুল’ করবেন না আল-আমিন

Next Post

উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ পাচ্ছে গ্রাহক: নসরুল হামিদ

Next Post
ফাইল ছবি

উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ পাচ্ছে গ্রাহক: নসরুল হামিদ

বিশ্ব ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: র‌্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT