চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জের অপরুপ বলাকৈইড় গ্রামের পদ্মবিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 26, জুলাই 2022
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জের বলাকৈইড় গ্রামে পদ্মবিলের দৃশ্য, পর্যটকদের ভ্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: চারপাশ সবুজ গাছপালায় ঘেরা গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বলাকইড় গ্রামের পুর্বপাড়ায় পদ্মবিলে ফুটেছে অপরুপ সুন্দর পদ্মফুল।

প্রতিদিন নানা বয়সী দেশি-বিদেশী পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠে অঘোষিতে এই পর্যটন স্পট বলাকৈইড় গ্রাম। প্রতি বছরই পর্যটকদের সমাগমে মিলন মেলায় পরিণত হয় এখানে।

কিন্ত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এ বছর প্রায় পর্যটক শুন্য হয়ে পড়েছে এই অঘোষিত পর্যটন স্পট বলাকৈইড় গ্রামটি।

গোপালগঞ্জ জেলা শহর থেকে কমপক্ষে ১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বলাকৈইড় গ্রাম। এ গ্রামটির পূর্বপাড়ায় প্রায় এক হাজার বিঘা জায়গা জুড়ে এই পদ্মবিল। যে বিলটিতে ফুটেছে দৃষ্টিনন্দন পদ্মফুল।

গোপালগঞ্জের বলাকৈইড় গ্রামে পদ্মফুলের বিশাল জলাভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ বিলটিতে প্রতি বছর আষাঢ় মাসের শুরুতেই দৃষ্টিনন্দন পদ্মফুল ফোটে। থাকে কার্তিক মাস পর্যন্ত। এই পদ্মবিলটি ঘুরে দেখানোর জন্য এই গ্রামের ৫০ থেকে ৬০জন মানুষ তাদের নিজ নিজ নৌকা নিয়ে পদ্মবিলের পাড়ে বসে থাকেন।

এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে আসা পর্যটকরা বললেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো না থাকায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রায় পর্যটক শুন্য হয়ে পড়েছে। বলাকৈইড় বাজার থেকে পদ্মবিল পযন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ইটের সোলিং। তাও আবার দুপাশ ও মাঝখানে ইট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় এখানে আসা মানুষদের। দূর-দূরান্তের পর্যটকদের সমাগমে মুখোরিত পদ্মবিলে আসা মানুষ এই পদ্মবিলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সরকারের কাছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভুমি গোপালগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি জেলা। এখানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলার টুঙ্গিপাড়ার গোপালপুরের লাল শাপলার বিল, জেলা সদরের বলাকৈইড়ের পদ্মবিল ও কোটালীপাড়াসহ জেলা নানান জায়গায় পর্যটনের ব্যপক সম্ভাবনা রয়েছে।

 

 

Tags: পদ্মবিলপর্যটন
Previous Post

আবারও বাংলা গান ভিডিওতে বলিউডের নারগিস ফাখরি

Next Post

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্র রিমান্ডে

Next Post
চবিতে অভিযুক্ত ৫ ছাত্র রিমান্ডে, পুলিশ ও ছাত্ররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্র রিমান্ডে

বাংলাদেশের অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফ’র কাছে ঋণ সহায়তা চাইলো সরকার, কী বলছেন বিশেষজ্ঞরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT