চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে বিয়ে সারলেন ‘মির্জাপুর’ খ্যাত বিক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
বিক্রান্ত ও তার স্ত্রী গোপনে বিয়ে করেছেন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। সে পথেই এবার হাঁটলেন  ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন এই অভিনেতা। 

পিঙ্কভিলা বলছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)  দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে চুপিসারে বিয়ে সেরেছেন বিক্রান্ত। এদিন বিক্রান্ত এবং শীতল তাদের ভারসোভার বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন।

বিয়েতে উপস্থিত ছিল দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। তবে নবদম্পতি এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের বিয়ের কথা জানাননি।

জানা গেছে, ২০১৫ সাল থেকে প্রেম করছেন বিক্রান্ত এবং শীতল। ২০১৯ সালে বাগদান পর্ব সেরেছিলেন তারা। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন তাদের বিয়ে করার তেমন তাড়া নেই। এরপর কেটে গেছে আড়াই বছর ।

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’ দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু বিক্রান্তের। পরবর্তীতে তিনি ‘বাবা অ্যাইসা বর ঢুন্ডো’, ‘ধুম মাচাও ধুম’, ‘কুবুল হ্যায়’ এবং ‘ধরম বীরে’ এর মত নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।

বলিউডে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে লুটেরা, দিল ধাড়াকনে দো, লিপস্টিক আন্ডার মাই বুরকা, ছাপাক, হাসিন দিলরুবা’র মতো সিনেমা। তবে বিক্রান্ত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে অভিনয় করে।

Tags: বিক্রান্ত মাসেলিপস্টিক আন্ডার মাই বুরকালুটেরা
Previous Post

বিশ্বকাপে রুমানাদের অনুপ্রেরণা ৯৯’র বাংলাদেশ

Next Post

ফুল কিনতে গিয়ে হুমকি, থানায় জিডি করলেন নিপুণ

Next Post
নিপুণের জিডি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুল কিনতে গিয়ে হুমকি, থানায় জিডি করলেন নিপুণ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT