চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোপনে’ বিয়ে করলেন বরিস জনসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 30, মে 2021
in আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী একসঙ্গে হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্ধবী ক্যারি সিমন্ডসকে ‘গোপনে’ বিয়ে করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ট বন্ধু ও পরিবারের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ডাউনিং স্ট্রিট।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল।

তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও বিয়ের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ পেনসনবিষয়ক মন্ত্রী থেরেসে কফে এবং নর্দান আয়ার‌্যান্ডের ফার্স্ট মিনিস্টার আর্লেন ফোস্টারসহ অনেকে।

এর আগে আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে ২০২২ সালের ৩০ জুলাইয়ের কথা উল্লেখ করা হয়েছিল। তবে গোপন রাখা হয়েছিল বিয়ের স্থানসহ বিস্তারিত তথ্য।

২০১৯ সালে বরিস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বরিস ও ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাস করে আসছেন। ৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল। তাদের একটি ছেলেসন্তান রয়েছে। বরিসের আগের স্ত্রীর নাম ম্যারিনা হোয়েলার। ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা আলাদা হয়ে যান। হোয়েলারের আগে আরেক নারীকে বিয়ে করেছিলেন বরিস। সে হিসেবে ক্যারি বরিসের তৃতীয় স্ত্রী।

Tags: বিয়ে
Previous Post

ভিয়েতনামে করোনার নতুন ‘হাইব্রিড ভ্যারিয়েন্ট’

Next Post

নেটফ্লিক্সে সত্যজিতের গল্প, প্রকাশ্যে ‘রায়’র টিজার

Next Post
বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য, সাংবাদিকতা ও বিনোদন সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে সত্যজিতের গল্প, প্রকাশ্যে 'রায়'র টিজার

সিলেটের শহরাঞ্চলের দৃশ্য, ভবন ও রাস্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে দফায় দফায় ভূমিকম্পে হেলে পড়েছে বহুতল ভবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT