চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেরিলা মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের ইন্তেকাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

৭১’ এর অস্ত্রবোঝাই সোয়াত জাহাজ প্রতিরোধের অন্যতম বীর সেনা মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জীবনের শেষদিন পর্যন্ত সাংবাদিকতা পেশায় ছিলেন রইসুল হক বাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রইসুল হক বাহারের নিকটাত্মীয় মো. আলাউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক পূবর্কোণে কর্মস্থলে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন রইসুল হক বাহার। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়া রইসুল হক বাহার ১৯৭১ সালে ছিলেন চট্টগ্রাম বন্দরের জুনিয়র ক্লার্ক।

‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পাকিস্তানের এমভি সোয়াত নামে একটি জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানি সেনারা সেই জাহাজের অস্ত্র খালাসের উদ্যোগ নিলে বন্দরের শ্রমিকরা বুঝে যান, সেগুলো চালানো হবে বাঙালির বুকে। তখন প্রতিরোধের যে গোপন প্রস্তুতি চলে তার অন্যতম যোদ্ধা ছিলেন রইসুল হক বাহার।

রইসুল হক বাহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

Tags: গেরিলা মুক্তিযোদ্ধামারা গেছেন
Previous Post

সেই স্পেনেই পরীক্ষার মুখে রোনালদো

Next Post

শহিদুলের জামিন আবেদন রোববার থেকে কার্যতালিকায় থাকবে

Next Post
শহিদুল আলম-জামিন আবেদন

শহিদুলের জামিন আবেদন রোববার থেকে কার্যতালিকায় থাকবে

ডিএনডির খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT