চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেমার ও গেমপ্রেমীদের জন্য বাংলালিংকের ‘গেমারস ডেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 05, জুলাই 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের গেমারস ডেনের জন্য বিশেষ গেমিং কনটেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চালু করেছে গেম বিষয়ক কনটেন্টের প্ল্যাটফর্ম ‘গেমারস ডেন’। বাংলালিংক-এর সেলফ-কেয়ার অ্যাপ ‘মাই বাংলালিংক’-এ যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটি।

দেশে মোবাইল গেমিং জনপ্রিয়তা লাভ করছে ও ক্রমশ এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিনোদনের পাশাপাশি এটি গেমারদের উপার্জনেরও একটি উৎস হয়ে উঠেছে। ‘গেমারস ডেন’-এ বাংলাদেশি মোবাইল গেমপ্রেমীরা দেশের শীর্ষ পনেরো জন গেমারের তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবে।

‘গেমারস ডেন’ চালু করা উপলক্ষে বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি গেম-ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার।

বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমেদ বলেন, মোবাইল গেমিং বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা বিনোদন মাধ্যমগুলির মধ্যে একটি। মোবাইল গেমারদের জন্য এটি আয়ের সুযোগও সৃষ্টি করেছে। বাংলালিংক এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে মেধাবী গেমার ও অন্যান্য অনলাইন উদ্যোক্তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে উপার্জন করতে সক্ষম হবে। আমরা গেমার কমিউনিটি ও গেমিং-এ আগ্রহীদেরকে সহযোগিতা করা ও তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য নিয়ে ‘গেমারস ডেন’ চালু করেছি।

মোবাইল গেমারদের বিভিন্ন সুবিধা দিতে ভবিষ্যতে আরও ফিচার নিয়ে আসবে বাংলালিংক। এর আগে বাংলালিংক দুবাইয়ে অনুষ্ঠিত পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী দল এওয়ান ইস্পোর্টস-এর সহযোগীর ভূমিকা পালন করে।

Tags: বাংলালিংক
Previous Post

পরম আত্মীয় ফজল-এ-খোদা

Next Post

গ্রামের মানুষ এখনও অসচেতন: চট্টগ্রাম সিভিল সার্জন

Next Post
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শ্লোগান সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামের মানুষ এখনও অসচেতন: চট্টগ্রাম সিভিল সার্জন

রাজধানীতে লকডাউনের চিত্র, মানুষ ও যানবাহন চলাচল সীমিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চমদিনে লকডাউন যেমন চলছে রাজধানীতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT