চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের হুঙ্কার!

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
7:16 পূর্বাহ্ন 30, মার্চ 2016
in স্পোর্টস
A A

সেমিফাইনালে ভারতীয় বোলারদের ন্যূনতম ছাড়ও দেবে না তার ব্যাট। দ্বিতীয় সেমিতে লড়াই হবে সমানে সমান। মাঠে নামার আগেই এমন ‘সতর্কবার্তা’ জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ‘বিগ হিটার’ ক্রিস গেইল। গেইল বলেছেন, স্বাগতিক হওয়ার সুবিধা হয়তো ভারত পুরোটাই পাবে, তবে ক্যারিবীয় দলের পক্ষে সব হিসাব নিকাশ পাল্টে দেওয়া অসম্ভব কিছু নয়।

আসলেও তাই। ক্যারিবীয়দের হয়ে একাই যিনি সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন তার নামইতো ক্রিস্টোফার হেনরি গেইল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলীর টিম ইন্ডিয়া এবং গেইলের টিম উইন্ডিজ।

দুজনের কেউই দলের অধিনায়ক নন। কিন্তু দুই দলের সেরা বিজ্ঞাপন কিন্তু এই গেইল আর বিরাট দুজনই। একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন দুজনই।

নিজেদের ফাইনালের সম্ভাবনার কথা জানিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান সুপারস্টার ক্রিস গেইল বলেন, আমরা হয়তো সমর্থনের দিক দিয়ে একটু পিছিয়ে থাকবো, কিন্তু দলে প্রকৃত ‘ম্যাচ উইনার’ আমাদেরই বেশি। তাছাড়া এটা নকআউটের ম্যাচ বলে ভারতকে ছাড় দেওয়ারও প্রশ্নই আসে না। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেও দুই ম্যাচের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল, মন্তব্য ক্রিস গেইলের।

একদিকে বিরাট কোহলীর সেরা ফর্ম এবং অন্যদিকে ক্রিস গেইলের ছাড় না দেওয়ার হুঙ্কার, সবমিলিয়ে ওয়াংখেড়েতে ‘বিনোদনে ভরপুর’ এক সেমিফাইনাল ম্যাচেরই অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

Tags: টি-২০ বিশ্বকাপবিশ্বকাপ ২০১৬
Previous Post

ইতালির জালে জার্মানির গোল উৎসব

Next Post

কিউই-ইংলিশ জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

Next Post

কিউই-ইংলিশ জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

খুলে দেয়া হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT