চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের চট্টগ্রামকে হারিয়ে রাজশাহীকে কোয়ালিফায়ারে তুললেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 11, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুটিতে আলো কেড়েছেন লিটন-আফিফ

প্লে-অফের চার দল নিশ্চিত হয়ে গেছে শুক্রবারই। এরপরও শনিবারের ম্যাচ দুইটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ কারা খেলবে বঙ্গবন্ধু বিপিএলের কোয়ালিফায়ারে আর কারাই বা এলিমিনেটর  তা নির্ধারিত হবে এই ম্যাচ দিয়েই। সেই হিসাবে দিনের প্রথম ম্যাচে ভাগ্য গড়া হয়ে গেছে রাজশাহী রয়্যালসের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে আন্দ্রে রাসেলের দল।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে লিটন দাস ও আফিফ হোসেনের উদ্বোধনী জুটিই খেলার ফল নির্ধারণ করে দিয়েছে রাজশাহীর, ১৪ বল বাকি রেখেই তুলে নিয়েছে জয়।

অথচ এই ম্যাচের আগে কোয়ালিফায়ারে খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল চট্টগ্রামেরই। এরমাঝে ক্রিস গেইল দলে যোগ দেয়ায় ব্যাটিং লাইনআপের শক্তিও বেড়ে যায়। তবে এদিন তেমন কোন ভেল্কি দেখাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটিং দানব, আফিফের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২১ বলে ২৩ রানে।

খুব বেশি এগোতে পারেননি দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ইমরুল কায়েসও, থেমেছেন ১৯ রান করে। আরেক ক্যারিবিয়ান চ্যাদউইক ওয়ালটন ৪ রানে আউট হলে হাল ধরেন মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ২ চারে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ১৭ বলে ৩৩ রান করেন সোহান।

জবাবে ওভার প্রতি ৯ রানের বেশি এসেছে লিটন-আফিফের ৮৮ রানের জুটিতে। ৩১ বলে ৩২ করে আফিফ ফিরে গেলেও লিটন ছিলেন একপ্রকার অপ্রতিরোধ্য।

৪৮ বলে ৭৫ রানে যখন লিটন যখন থেমেছেন দল তখন জয় থেকে মাত্র ১৮ রান দূরে। ১১ চার ও ১ ছক্কায় ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ডানহাতি এ ওপেনার।

শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। এ দুই দলের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহীর। পরাজিত দল খেলবে এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রাজশাহী রয়্যালসলিড স্পোর্টস
Previous Post

বিয়ে নয়, ভ্রমণে বেশি আনন্দ

Next Post

মির্জা ফখরুলের সমালোচনায় যা বললেন ওবায়দুল কাদের

Next Post
বৃহত্তর জনসমাগমে নেতারা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের সমালোচনায় যা বললেন ওবায়দুল কাদের

স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত এসএসডি ফিঙ্গারপ্রিন্ট রিডার. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসডিতে ফিঙ্গারপ্রিন্ট রিডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT