চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবন্দী থাকবেন পিস্টোরিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 পূর্বাহ্ন 16, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

বান্ধবীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারালিম্পিয়ান ও ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী হিসেবে রাখার সিদ্ধান্ত দিয়েছে দক্ষিণ আফ্রিকার প্যারোল বোর্ড। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে পিস্টোরিয়াসকে ২০১৪ সালে আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

পিস্টোরিয়াস ইতোমধ্যে এক বছর কারাদণ্ড ভোগ করেছেন। বাকি চার বছর তিনি গৃহবন্দী হিসেবে থাকবেন। এর আগে গত আগস্টে তাকে কারাগার থেকে মুক্তি দেবার জন্য প্যারোল বোর্ড সিদ্ধান্ত নিলে দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী তা আটকে দিয়েছিলেন। তখন রিভা স্টিনক্যাম্পের পরিবার বলেছিলো ১০ মাস কারাগারে থাকা যথেষ্ট নয়।

পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্তে রিভা স্টিনক্যাম্পের পরিবারের একজন আইনজীবী বলেন, ‘বিরোধিতা করলেও আরো আগেই তারা পিস্টোরিয়াসের মুক্তি চেয়েছিলেন। কারণ এখন কোন কিছুই তাদের মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না।’

পিস্টোরিয়াসের পরিবার বলেছে, তাকে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্ত জানতে পেরেছে। তবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করেনি তারা।

বিবিসি বাংলা জানিয়েছে, গৃহবন্দী থাকা অবস্থায় অস্কার পিস্টোরিয়াসকে মানসিক চিকিৎসা দেওয়া হতে পারে এবং তার আগ্নেয়াস্ত্রের উপর বিধি-নিষেধ আরোপ করা হতে পারে।

দু’পা বিহীন অস্কার পিস্টোরিয়াস ২০১২ সালে লন্ডনে অলিম্পিকস এবং প্যারালিম্পিকস দৌঁড়ে অংশ নিয়ে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। পরবর্তীতে ২০১৩ সালে তার বান্ধবীর হত্যাকাণ্ডের জন্য তিনি আবারো আলোচনায় আসেন।

গত বছর প্রিটোরিয়ায় নিজ বাড়ির বাথরুমে পিস্টোরিয়াসের ছোঁড়া বন্দুকের গুলিতে বান্ধবী রীভা স্টিনক্যাম্প নিহত হন। তিনি ছিলেন একজন মডেল।

অস্কার পিস্টোরিয়াসের বিচারকাজ দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীজুড়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আগ্নেয়াস্ত্র রাখার পৃথক এক মামলায় তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Tags: অস্কার পিস্টোরিয়াস
Previous Post

শপিং মলে ভাল্লুকের এ কী কাণ্ড! (ভিডিও)

Next Post

কৃষিখাতের নোবেল পুরস্কার হাতে নিয়ে যা বললেন স্যার আবেদ

Next Post

কৃষিখাতের নোবেল পুরস্কার হাতে নিয়ে যা বললেন স্যার আবেদ

'সরকারি প্রচেষ্টার সঙ্গে কৃষকের ঘামেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT