চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলজার হোসেনের ‘গরিবের বিদ্বেষ’ মেহনতি মানুষের জীবনবোধের কাব্য

ইয়াকুব আলী by ইয়াকুব আলী
11:47 পূর্বাহ্ন 29, অক্টোবর 2021
in শিল্প সাহিত্য
A A
বই হাতে গুলজার হোসেন, প্রকৃতি পরিবেশের মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রান্তিক মানুষের প্রতিনিধি গুলজার হোসেন গরিব। লেখেন খেটে খাওয়া মানুষের কথা। তুলে আনেন সমাজের নিচুতলার মানুষদের প্রাত্যহিক জীবনযাপনের ছবি। ‘গরিবের বিদ্বেষ’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই বইয়ের মোট কবিতা আছে ছাব্বিশটি। প্রত্যেকটি কবিতায় মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার ছবি ফুটে উঠেছে। পাশাপাশি তুলে ধরেছেন আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি।বইয়ের শুরুর কবিতার নাম ‘আমি বাঙ্গালি’। আমরা বাঙ্গালি হিসাবে কেন গর্ব করবো এই কবিতায় সেটাই বলা হয়েছে।

কবি বিশ্বের বুকে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হলে স্বীয় পরিচয়ে পরিচিত হতে বলেছেন। কবির ভাষায় –
“আমি বাঙ্গালি আমি বাঙ্গালি
বলো বিশ্ব বিরল সিংহনাদে”
এরপর একে একে বাঙ্গালির গর্বের বিষয়গুলো তুলেধরে পরিশেষে বাংলা মায়ের কোলে ফিরে আসার কথা বলেছেন –
“এসো সবুজ সোনায় আপনার এদেশ সাজাতে,
সারা বিশ্বের অন্ধকারে! বাঙ্গালি প্রদীপ জ্বালাতে।
এসো হে বঙ্গাধিকারী বুকে হাত রেখে বলি,
আমি বাঙ্গালি আমি বাঙ্গালি আমি বাঙ্গালি।”

‘মধ্যরাতের বৃষ্টি’ কবিতায় কবি পূর্ণিমা রাত্রে রাত জেগে গ্রাম বাংলার অপার সৌন্দর্য দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। ‘দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি’ কবিতায় কবি ভালোবাসার স্বরূপ উন্মোচন করে তাঁর প্রেয়সীকে ভালো না বাসতে পারার কারণ তুলে ধরেছেন। কবির ভাষায় –
“ভালোবাসা হলো বহু যত্নে লালন পালন করা কিছু,
তিল তিল করে গড়ে তোলা কোন অনুভূতি,
ভালোবাসা মানে একটি চারাগাছ
বিরাট বৃক্ষে রূপান্তর করা।”

‘হে নারী’ কবিতায় কবি দৃঢ় কণ্ঠে নারীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। নারীর শ্রেষ্ঠত্বের গুণাবলী বর্ণনার পাশাপাশি নারীকে আহবান করেছেন নিজেদের অধিকার আদায় করে নিতে। কবির ভাষায় –
“নারী তুমি জন্ম দাও ঘুমন্ত সেই কাঙ্খিত সভ্যতা
তুমি নও অবলা ঢেকো না পরাজয়-ব্যর্থতা
…………………………………………………….
শোনো হে নারী শোনো
পুরুষের মতন এ জগতে নারীরাও মানুষ যেনো।”

‘বাবা’ কবিতায় কবি জনকের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কবি তাঁর জনককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রথম হাঁটতে শেখানোর জন্য, প্রথম অক্ষর লেখানোর জন্য, আলোর ভুবন দেখানোর জন্য, জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। তাই কবি তাঁর বাবাকে পৃথিবীর সেরা হিসেবে বর্ণনা করেছেন।

‘আরেকটু দুঃখ দাও তো’ কবিতাটা এক কথায় অসাধারণ। এমন একটা শিরোনাম দিয়ে যে আমাদের জনম দুঃখী বাংলা মায়ের আকুতি প্রকাশ করা সম্ভব সেটা আমার ধারণাতেও ছিলো না। এই কবিতায় বাংলা মা বলেছেন তার দুঃখের কাহিনী। দুঃখ পাওয়ায় যেন তার নিয়তি। কবির ভাষায় –
“তুমি আরেকটু দুঃখ দিয়ে
জয় করো, জয়বাংলার জয়।”

‘বিষ্ণু হামিদ’ অসাম্প্রদায়িক বাংলাদেশের কবিতা। ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে যাওয়ার ব্যাপারটা কবিকে খুবই দুঃখ ভারাক্রান্ত করেছে তাই তিনি লিখেছেন –
“এক সত্তার দুইটি খন্ড করেছিল যেসব জানোয়ার,
মন বলেছে তাদের বুকে হরদম শুধু লাথি মার।”

‘শ্রমিকের মুক্তি’ কবিতায় কবি শ্রমিকের জীবনের দুঃখ গাঁথা তুলে ধরার পাশাপাশি সমাজের তাদের অবমূল্যায়নের বিষয়টিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কবির ভাষায় –
“জীবন চাকা ঘুরে চলেছে পায়নি পথের শেষ
ঘুরেফিরে শুধু পায়ের পাপোস এটাই বুঝি বেশ।”

‘একুশে নিবেদন’ কবিতায় কবি মাতৃভাষার দাবী আদায়ের কাহিনী চিত্রায়িত করেছেন। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন একুশের ভাষা শহীদদের। তাদের সাহসের প্রশংসা করতে যেয়ে কবি লিখেছেন –
“হিম্মৎ কার কণ্ঠে তালা লাগে
মায়ের ভাষায় কথা বলায়?”

‘বাবুর দৃষ্টি’ কবিতায় কবি গরিবের প্রতি ধনীর দৃষ্টিভঙ্গির বিষয়টা তুলে ধরেছেন। কবির ভাষায় –
“গেও মূর্খ কুলি মজুর এরা কি কখনো মানুষ?
আমার মতো বাবু দেখলে হয় টাকার নেশায় বেহুঁশ।
…………………………………………………………………
ধনীরা কখনো গরিবের ব্যাথায় হয় না সমব্যাথী
লক্ষ্য তাদের বিলাসিতা আর দৃষ্টি টাকার প্রতি।”

‘আমরাই ওদের দেশে বাস করি’ কবিতায় কবি বাংলাদেশের শ্রেণী বৈষম্যকে তুলে ধরেছেন। নগর এবং গ্রামের জীবনযাপনের যে বিস্তর ফারাক সেটাও বর্ণনা করেছেন। কবি বলেছেন গ্রামের মানুষেরাই যেন আসলে শহরের মানুষদের দেশে বাস করে। শহরের জীবনযাপনের চিত্র আঁকতে যেয়ে কবি লিখেছেন –
“ওরা কথা বলে মিষ্টি করে কোকিলের মতো
ওরা হাসি দেয় পূর্ণিমার চাঁদের মতো”
আবার গ্রামের মানুষদের কথা বলতে যেয়ে লিখেছেন –
“আমরা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বেরোয়
গা থেকে লাশ পঁচা ঘামের গন্ধ বিশ্রী করে তোলে
প্রকৃতির বিশুদ্ধ বাতাস।”

‘তোমরা করা’ কবিতায় কবি সেইসব মানুষদেরকে তাদের শেকড় নিয়ে প্রশ্ন করেছেন যারা জন্মভূমির সকল সুবিধাদি ভোগ করেও জন্মভূমিকে অবজ্ঞার চোখে দেখে। কবির ভাষায় –
“এতো কিছু সত্ত্বেও তোমরা
অবহেলা অপমান করো
হেয় প্রতিপন্ন করো মাটি ও মাতৃভাষাকে,
রক্তে আনা স্বাধীনতাকে।”
এরপর কবি নিজেই সেইসব মানুষদের পরিচয় দিচ্ছেন এইভাবে –
“তোমরা দেশ বিরোধী
তোমরা ভাষা বিরোধী তোমরা স্বাধীনতার বিপক্ষের লোক।”

যে কবিতার নামে বইটির নামকরণ সেটার বিষয়ে বলতে গেলে বলতে হয় কবি বিশ্বের সমাজ ব্যবস্থায় বিরাজমান গরিবদের প্রতি ধনীদের যে অবজ্ঞা তার চিত্রই তুলে ধরেছেন। ধনীরা কখনওই গরিবদের ক্ষুধা নিবারণ করতে আসেনি বরং বারবার তাদেরকে পুঁজি করে সম্পদের অঢেল পাহাড় গড়েছে। এমনকি স্বয়ং বিধাতাও যেন গরিবদের অবহেলা করেন, দূরে ঠেলে দেন। কবির ভাষায় –
“যুগ যুগ ধরে আমারি মতো ডাকিলেন কতজন
ক্ষুধার জ্বালা মেটাতে পাশে আসেনি তো মহাজন।


………………………………………………………………
আরাকান বা ফিলিস্তিনি বা আফ্রিকান,
শত শত বছর ডাকছে তারা আসেনি মেহেরবান।”
ধনী গরিবের এই ব্যবধান যেন পৃথিবীর চিরায়ত সত্য। বংশ পরম্পরায় মানুষ ধনী আবার বংশ পরম্পরায় মানুষ গরিব। এই অলিখিত নিয়মই যেন চলে আসছে সৃষ্টির আদি থেকে। কিন্তু কবি ধনীদেরকে মালিক জ্ঞান না করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন একইসাথে। কবির ভাষায় –
“নবীর বংশে নবী হয়েছে রাজার ছেলে রাজা,
আমরা ঠিকই আগের মতন আছি হেয় হীন প্রজা।
………………………………………………………………
গরিবের বিদ্বেষ মিথ্যা করো জ্ঞান মাঝে থাকা প্রভু?
ভুলেও যেনো তোমাকে মালিক মিথ্যা বলি না কভু।”

‘কবি ও কবিতা’য় কবি তাঁর কবি হয়ে উঠার বিষয়টা ব্যাখ্যা করেছেন। কবির ভাষায় সৃষ্টির সবকিছুর মধ্যে কবি ও কবিতার অস্তিত্ব আছে। এবং কবিরাই পারেন যুগের অচলতা দূর করতে। কবির ভাষায় –
“পৃথিবীর যত প্রাণী আছে সকলেই হলেন কবি,
কেউ কবির কবি বা মৌলিক কবি, বিশ্বে কবি সবই।
………………………………………………………………..
যুগে যুগে যুগ পরিবর্তন, করেছে কবিগণ,
যুগোপযোগী ভাব যা আছে, কবিতার সৃজন।”
এভাবে প্রত্যেকটা কবিতা নিয়েই আলাদাভাবে আলোচনা করা যায়। পাঠক উনার বই পড়লে গ্রামের এক মুঠো শান্ত স্নিগ্দ্ধ বাতাসের পরশ পাবেন সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। আর কবিতার ভাষা খুবই সহজবোধ্য তাই বুঝতে অসুবিধা হয় না। তবে শব্দের ব্যবহার নিয়ে বলতে গেলে বলতে হয় আমাদের গুলজার হোসেন কবি নজরুলের মতো বিদ্রোহী শব্দগুলোই বেছে নিয়েছেন যাতে পাঠকের মস্তিষ্কে আলোড়ন তৈরি হয়, হৃদয় হয় কম্পিত। গুলজার হোসেনের জীবনযাপন এবং সেখান থেকে কবি হয়ে ওঠার গল্প এখন কমবেশি সবারই জানা। সেদিক দিয়ে বলতে গেলে গুলজার হোসেন যেন আমাদের সময়ের দুখু মিঞা।

Tags: কবিতানারী
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Next Post

হাসপাতালে কেমন আছেন রজনীকান্ত?

Next Post

হাসপাতালে কেমন আছেন রজনীকান্ত?

বিসিএস প্রশ্নপত্রে রেহানা মরিয়ম নূর এর ছবি, বাংলাদেশি পরীক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস এর প্রশ্নপত্রেও ‘রেহানা মরিয়ম নূর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT