চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরু মরিনহোকে বিদায় করলেন শিষ্য ল্যাম্পার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কয়েক বছর আগেও চেলসিতে থাকতে তারা ছিলেন গুরু-শিষ্য। নতুন ভূমিকায় মরিনহো-ল্যাম্পার্ড এখন প্রতিদ্বন্দ্বী। যেখানে প্রথম সাক্ষাতেই শিষ্যর কাছে গুরু ধরাশয়ী। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির কাছে হেরে কারাবাউ কাপ থেকে বিদায় নিয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পেনাল্টি শ্যুটআউটে রেড ডেভিলদের ৮-৭ ব্যবধানে হারায় ল্যাম্পার্ডের ছাত্ররা।

দুই দলের খেলোয়াড়রা টানা ১৫টি পেনাল্টিতে গোল করার পর ডার্বি গোলকিপার স্টক কার্সন ম্যানইউ’র ফিল জোন্সের শট আটকে দেয়ার সঙ্গে সঙ্গেই চতুর্থ রাউন্ড থেকে বিদায় ঘটে মরিনহোর দলের।

ম্যাচে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। তিন মিনিটে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সমতায় ফেরে ডার্বি। অতিথিদের সমতায় ফেরান উইলসন। ৬৭ মিনিটে আরো বিপদে পড়ে স্বাগতিকরা। এসময় গোলকিপার সার্জিও রোমেরো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় তারা।

একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নেয় ডার্বি। ৮৫ মিনিটে ম্যারিয়টের গোলে লিড নিয়ে ম্যানইউর উপর চাপ বাড়িয়ে দেয় দলটি। কিন্তু যোগ করা সময়ে (৯০+৫) ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তি ফেরান মারোয়ান ফেলাইনি। বেলজিয়ান তারকার এনে দেয়া স্বস্তি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তার দল। ঘরের মাঠে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয় তাদের।

ম্যানইউর হারের রাতে জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলের হারিয়েছে সিটিজেনরা। গোল করেছেন গ্যাব্রিয়েল জেসাস, রিয়াদ মাহরেজ ও ফোডেন।

রাতের অন্য ম্যাচে কিউপিআরকে ২-০ গোলে ব্লাকপোল, ব্লাকবার্নকে ২-৩ গোলে বোর্নমাউথ, বার্নলিকে ২-১ গোলে বার্টন, মিলওয়ালকে ৩-১ গোলে ফুলহ্যাম, ওয়েস্টব্রুমকে ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেস এবং ওয়াইকম্বিকে ৩-৪ গোলে হারিয়েছে নরউইচ।

Tags: জোসে মরিনহোফ্রাঙ্ক ল্যাম্পার্ডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

মহাজোট গতিশীলে আ. লীগের ডাকের অপেক্ষায় জাপা

Next Post

পদ্মবিল এখন পর্যটন এলাকা

Next Post

পদ্মবিল এখন পর্যটন এলাকা

হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT