চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুপ্তচর’ পরিবারকে ফিরিয়ে নিয়ে মিয়ানমার বলছে প্রত্যাবাসন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:41 অপরাহ্ন 15, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
রোহিঙ্গা

মিয়ানমার সরকারের দাবি করা প্রথম রোহিঙ্গা পরিবারের মিয়ানমারে ফেরত যাওয়া প্রত্যাবাসনের আওতায় পড়ে না জানিয়ে মন্তব্য করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। আর এটাকে মিয়ানমারের ‘কূটচাল’ হিসেবে আখ্যা দিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি, এমনকি ফিরে যাওয়া ওই পরিবার মিয়ানমারের গুপ্তচর হিসেবে কাজ করত বলেও অভিযোগ করেন এক মাঝি।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন: আকতার নামে এক রোহিঙ্গা নাগরিক তার পরিবার নিয়ে মিয়ানমার ফেরত গেছেন বলে আমি শুনেছি। এটা প্রত্যাবাসনের আওতায় পড়ে না।

‘‘তমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডে প্রায় ৬ হাজার রোহিঙ্গা পরিবার রয়েছে। ওই পরিবারগুলো প্রত্যবাসনের আওতায় পড়ে না। মিয়ানমার সরকারকে আগে থেকেই বলা হচ্ছে ওই পরিবারগুলো ফেরত নিতে। কিন্তু তারা সবাইকে ফেরত না নিয়ে শুধু একটি পরিবারকে নিয়ে গেছে।’’

কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক গফুর উদ্দিন বলেন: এটি মিয়ানমারের একটি ‘কূটচাল’। তারা বিশ্ববাসীর চাপ থেকে বাঁচতে নিজেদের লোককে এভাবে নিয়ে গিয়ে বিশ্ববাসীর সামনে একটি নাটকের মহড়া করার চেষ্টা করছে। আমরা চাই দিনের বেলায় সবার সামনে প্রত্যাবাসন হোক।

মিয়ানমারের রাখাইন থেকে সেদেশের সেনা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় রাতের অন্ধকারে শুন্য রেখা থেকে মিয়ানমারে ফেরত গেছে। ফেরত যাওয়া পরিবারের গৃহকর্তার নাম মোহাম্মদ আকতার আলম। সে মিয়ানমারের রাখাইন রাজ্যের তুমব্রু এলাকার বাসিন্দা এবং ঐ এলাকার স্থানীয় চেয়ারম্যান।

১৪ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে মিয়ানমার সীমান্তের ঢেকিবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের ফেরত যায় তারা। আর একাজে সহযোগিতা করেছে মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি)। তারা সেখানে গিয়ে ‘এমবিসি’ কার্ড সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারা।

তুমব্রু নোম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা মো: এরফান জানিয়েছেন: আকতার আলম গত বছরের ২৪ আগস্ট রাতে রাখাইনে সহিংস ঘটনার পর অন্যান্য রোহিঙ্গাদের সাথে বাংলাদেশে পালিয়ে এসে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় একটি ইউপি মহিলা সদস্যের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

খালেদ হোসেন নামের এক রোহিঙ্গা নেতা জানান: মিয়ানমারের ফেরত যাওয়া মো: আকতার আলমের ২ ছেলে, ২ মেয়েসহ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। এর মধ্যে এক মেয়েকে রেখে ৫ জনকে নিয়ে মিয়ানমারে ফেরত গেছে। তবে এ তথ্য অন্যান্য রোহিঙ্গারা কেউ জানত না। তবে ওই পাড়ে গিয়ে ‘এমবিসি’ কার্ড সংগ্রহ করে তার নিজ গ্রামে ফেরত গেছে বলে জানা গেছে।

মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে প্রায় ৬ হাজার পরিবার বসবাস করে আসছিল। নো-ম্যানস ল্যান্ডে অন্যান্য রোহিঙ্গাদের সাথে থাকার জন্য মো: আকতার আলমের ঝুঁপড়ি ঘর থাকলেও সে স্থানীয় বাংলাদেশী এক ইউপি সদস্যের বাড়িতে ভাড়া বাসায় থাকত বলে জানান রোহিঙ্গারা।

আরেক রোহিঙ্গা মাঝি দিল মোহাম্মদ জানান: মিয়ানমারে যাওয়া আকতার একজন মিয়ানমারের গুপ্তচর। সে এখানে এসে মিয়ানমারের হয়ে কাজ করতো।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনলিড নিউজ
Previous Post

আলোকিত স্থাপনা: ইসলামিক সেন্টার অফ আমেরিকা

Next Post

দুর্দান্ত সাকিবকে নিয়ে শুধুই আক্ষেপ

Next Post

দুর্দান্ত সাকিবকে নিয়ে শুধুই আক্ষেপ

আলতা বানু

অপেক্ষার অবসান, ২০ এপ্রিল ‘আলতা বানু’র মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT