চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুণীজনের সম্মান করা আমাদের কর্তব্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 29, অক্টোবর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুণীজনের সম্মান করা আমাদের কর্তব্য। সম্মান জানাতেই আমরা এধরনের পুরস্কার প্রদান করে থাকি।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি পুরস্কারপ্রাপ্তদের বলেন, আপনারা সবাই স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। আমরা যেন স্বাধীন জাতি হিসেব মর্যাদা নিয়ে চলতে পারি সেই প্রচেষ্টা রাখবেন।

তিনি বলেন, ২৫ মার্চে এই পুরস্কার আমরা দিয়ে থাকি। এবছর ওই সময়েই এমনভাবে করোনা ছড়ালো যে আমরা আর আয়োজন করতে পারলাম না।  করোনায় আমরা অনেক গুণীজন হারালাম।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের ধাক্কা আমাদের দেশেও আসে। সেজন্য এখনই প্রস্তুতি নিন। জেলায় জেলায় হাসপাতালে প্রস্তুতি নিচ্ছি আমরা।  অনেক চিকিৎসক নার্স নিয়োগ দিচ্ছি। আপনারাও সচেতন থাকুন।

দেশকে ডিজিটাল করার কথা তুলে তিনি বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলেই আমি সেখানে না থেকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারছি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত করবো। মানুষ যেন কোনোদিকে কষ্ট না পায়। করোনাভাইরাস দেশের অর্থনীতি স্থবির করে দিয়েছে, মানুষ যেন ভালোভাবে চলতে পারে, দেশের গতি যেন কম না হয় সেদিকে আমরা নজর দিচ্ছি।  খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার কথা ভাবছি।

এ বছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. একেএমএ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার এবং শিক্ষায় টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাস্বাধীনতা পুরস্কার’ ২০২০
Previous Post

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন বাইডেন

Next Post

করোনাকালে নবপ্রাণের পরশ দেশের বনাঞ্চলে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে নবপ্রাণের পরশ দেশের বনাঞ্চলে

সাকিব, বাংলাদেশি ক্রিকেটার, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার মতো ভুল যেন কেউ না করে: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT