চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুণিজনদের পদচারণায় মুখরিত দিনাজপুরের সাহিত্য সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 15, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরের সাহিত্য সম্মেলনে অতিথিদের স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

“শুদ্ধস্বরে- শব্দশর” এই স্লোগনকে সামনে রেখে দিনাজপুরে কবি-সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রান্তিক পর্যায়ের কবি-সাহিত্যিক ও গুণিজনদের এ সম্মেলন উৎসবে পরিণত হয়। দেশের খ্যাতনামা ব্যক্তিসহ দূর-দূরান্ত থেকে প্রায় সহস্রাধিক ছড়াকার-কবি-সাহিত্যিক অংশ নেয় এতে। এলাকাটি মুখরিত হয়ে ওঠে বিশিষ্টজনের পদচারণায়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার সকাল থেকেই ছড়াকার-করি-সাহিত্যিক ও গুণিজনদের পদচারণা দেখা যায়। শব্দশর সাহিত্য সংগঠনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,শহীদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান।

স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট নাট্যাভিনেতা সংস্কৃতি বিষয়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, কবি ও ছড়াকার অধ্যাপক জলিল আহমেদ, কবি ও গবেষক বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, কবি ডাক্তার জোবাইদুর রহমান, শব্দশরের সভাপতি কবি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক কবি প্রফেসর লাল মিঞাসহ অন্যান্যরা।

এই কবি-সাহিত্যিকের মিলন মেলায় আগত গুণিজনেরা সাহিত্য ও সংস্কৃতি চর্চ্চার মাধ্যমেই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠার কথা বলেন। তারা বলেন, সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশ জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মুক্ত থাকে। কবিতা তারাই লিখতে পারেন যারা জীবনের চলার গতিতে জীবনটাকে আবিস্কার করেন।

অনুষ্ঠানে শব্দশর সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। আগত কবি-সাহিত্যিককে উত্তরীয় প্রদান করা হয়। সেই সাথে বিভিন্ন বই উপহার দেয়া হয়।

এছাড়াও সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্যে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, কবি ও গবেষক ড.মাসুদুল হক, কবি আব্দুল জলিল, ঔপন্যাসিক লায়লা চৌধূরী, ছড়াকার বাসব রায়সহ ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করে আয়োজক শব্দশর।

Tags: দিনাজপুর
Previous Post

সিসি ক্যামেরা বন্ধ রাখতে বলায় তৈমুর আলমের উদ্বেগ প্রকাশ

Next Post

ভিসা বাতিল: উচ্চ আদালতে জোকোভিচের আপিল

Next Post
জোকোভিচের ভিসা বাতিলের বিরুদ্ধে টেনিস খেলোয়াড়ের মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা বাতিল: উচ্চ আদালতে জোকোভিচের আপিল

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ৬ দস্যু আটক, পুলিশ ও র্যাবের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ৬ দস্যু আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT