চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে উন্মুক্ত হল বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 31, অক্টোবর 2018
in মাল্টিমিডিয়া, লিস্ট
A A

ভারতে উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য, স্ট্যাচু অব ইউনিটি বা ঐক্যের ভাস্কর্য। যার উচ্চতা ১৮২ মিটার (৬০০ ফুট)। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মাণ করা হয়েছে ভাস্কর্যটি। সরদার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা যিনি ‘ভারতের লৌহ মানব’ হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে বেশি উচ্চতার এই ভাস্কর্যটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরদার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ভাস্কর্যটি নির্মাণ করেছে কেন্দ্রীয় সরকার। ভাস্কর্যটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ১৮,০০০ টন শক্তিশালী ইস্পাত এবং ১,৭০০ টন ব্রোঞ্জ। আনুমানিক ৪৩০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে ভাস্কর্যটি নির্মাণে কাজ করেছেন আনুমানিক ২,৫০০ শ্রমিক, এদের ভেতর অনেক চিনা শ্রমিকও ছিলেন। উন্মুক্ত করে দেওয়ার পর ভাস্কর্যটি দেখতে প্রতিদিন ১৫ হাজার পর্যটক এখানে আসবেন বলে মনে করছে গুজরাটের পর্যটন কর্তৃপক্ষ। ২০১৩ সালে এক প্রচারণায় নরেন্দ্র মোদি বলেছিলেন সরদার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী না হওয়ায় ভারতের প্রতিটি নাগরিকের অনুতপ্ত হওয়া উচিত।

Tags: এমহোমভাস্কর্যলিড মাল্টিমিডিয়াস্ট্যাচু অব ইউনিটি
Previous Post

সংলাপ হোক জাতীয় স্বার্থে: ড. কামাল

Next Post

মিঠু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল

Next Post

মিঠু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল

সংবিধানের বাইরে আলোচনা ১৪ দল মেনে নেবে না: নাসিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT