চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটকে হারিয়ে টিকে রইল বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 04, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হারলেই টুর্নামেন্টে বাজবে বিদায় ঘণ্টা। সেই চাপকে সঙ্গী করেই খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বোলারদের কার্যকরী পারফরম্যান্সে গুজরাট টাইটান্সকে দেড়শ রানের নিচেই গুটিয়ে দেয়। সহজ লক্ষ্য তাড়ায় ৪ উইকেটের জয়ে দলটির আইপিএলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা টিকে রইল।

পয়েন্ট টেবিলের তলানি থেকে তিন ধাপ উপরে উঠে সাত নম্বরে আসা বেঙ্গালুরুর ১১ ম্যাচে পয়েন্ট ৮। গুজরাট ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

শনিবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা গুজরাট ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। জবাবে বেঙ্গালুরু ৩৮ বল হাতে রেখে ৬ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

গুজরাটের হয়ে ২৪ বলে ৫ চার ও এক চারে সর্বাধিক ৩৭ রানের ইনিংস খেলে বিরাট কোহলির থ্রোয়ে রানআউট হন শাহরুখ খান। রাহুল তিওয়ারি ২১ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৩৫ রান। ডেভিড মিলার ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় গ্লেন ম্যাক্সওয়েলের তালুবন্দি হন।

বল হাতে বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল ও বিজয়কুমার।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৯২ রান তুলে ফেলেন কোহলি ও ফাফ ডু প্লেসিস। মাত্র ২৩ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলে জশ লিটলের শিকারে পরিণত হন। এখান থেকে বেঙ্গালুরুর ব্যাটিংয়ে নামে ধস। মাত্র ২৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। বিনা উইকেটে ৯২ থেকে স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১৭ রান। কোহলি ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানে ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হয়ে ক্রিজ ছাড়েন।

পরবর্তীতে বিপদ সামলে দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিং সপ্তম উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন। কার্তিক ১২ বলে ৩ চারে ২১ ও স্বপ্নিল ৯ বলে ২ চার ও এক ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন।

জশ লিটল গুজরাটের হয়ে ৪৫ রান খরচায় পান ৪ উইকেট। নুল আহমেদ পকেটে পুরেন ২ উইকেট।

Tags: আইপিএল ২০২৪গুজরাট টাইটান্সরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলিড স্পোর্টস
Previous Post

এক পশলা বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি

Next Post

বার্সার হার, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার হার, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT