চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব বন্ধে সচেতনতা: ভিডিও বার্তায় তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 24, জুলাই 2019
in বিনোদন
A A

‘পদ্মা সেতু নির্মাণে একশো মাথার প্রয়োজন’-এমন গুজবের পর থেকেই দেশজুড়ে ঘটে গেছে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘ছেলেধরা’ সন্দেহে এরমধ্যে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন একাধিক নির্দোষ ব্যক্তি। অতি সম্প্রতি গণপিটুনিতে নিহত হওয়া নির্দোষ রেনু নামের এক গৃহিনীর মৃত্যু ছুঁয়ে গেছে প্রতিটি মানবিক মনকে। দিন দিন সারা দেশে বাড়ছে ‘ছেলেধরা’ গুজব।

সরকার ও প্রশাসন নানাভাবে এই গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাচ্ছে। কিন্তু কিছুতেই যেন ছেলেধরা গুজবের আতঙ্ক কাটছে না। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটেই চলেছে। দেশব্যাপী এমন গুজব নিয়ে সাধারণ জনগণকে সচেতন করতে এবার প্রচারণায় নামলেন দেশের তারকা অভিনেতা-অভিনেত্রীরা।

পিকলু চৌধুরীর নির্মাণে একটি ভিডিওতে দেশের চলমান গুজবে কান দেয়ার আহ্বান জানিয়েছেন তারিক আনাম খান, চিত্রনায়ক রিয়াজ, শিল্পী ও অভিনেতা তাহসান খান, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, হিল্লোল, নওশীন, এফএস নাঈম, বেলাল খান, সিঁথি সাহা ও আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফাসহ অনেকে।

তারকাদের সচেতনতামূলক এই ভিডিও বার্তার থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধনধান্যে পুষ্পে ভরা’ কবিতাটি। যেখানে তারকারা বলছেন, আমি ও আমরা অশুভর বিরুদ্ধে সোচ্চার হই। গুজব প্রচার করি না। গুজবে কান দেই না। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে হাতে রাখি হাত।

Tags: এফএস নাঈমচিত্রনায়ক রিয়াজতারিক আনামতারিক আনাম খানতাহসান খাননওশীননাদিয়াবেলাল খানরিয়াজলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিঁথি সাহাহিল্লোল
Previous Post

মিয়ানমার রাজি থাকলে সেপ্টেম্বরের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

গুজব শুনে গণপিটুনিতে জড়ালেই সর্বনাশ

Next Post

গুজব শুনে গণপিটুনিতে জড়ালেই সর্বনাশ

২৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT