চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়িয়ে মানুষ হত্যা বন্ধে ভারতে কঠোর হচ্ছে হোয়াটসঅ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 21, জুলাই 2018
in তথ্যপ্রযুক্তি
A A

এখন থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোন বার্তা কিংবা ভিডিও পাঁচবারের বেশি ফরোয়ার্ড করা যাবে না। হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজবে এবছর ভারতে ২৪টি হত্যাকাণ্ডের পর এই নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এক ব্লগ পোস্টে এই নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। আপাতত পরীক্ষামূলকভাবে এই নিয়ন্ত্রণ আরোপ হতে যাচ্ছে ভারতে। কারণ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভারতেই সবচেয়ে বেশি পরিমাণ ভিডিও ও ম্যাসেজ ফরোয়ার্ড করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

এছাড়া অ্যাপটির মিডিয়া ম্যাসেজের পাশে থাকা কুইক ফরোয়ার্ড অপশনটিও তুলে নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

শুধু ভারতেই নয় বিশ্বজুড়ে ম্যাসেজ ফরোয়ার্ডে পরিবর্তন আনতে যাচ্ছে বৈশ্বিক ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিভিন্ন রাজনৈতিক দলও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উত্তেজনা উস্কে দিচ্ছে এমনকি বিজেপি, কংগ্রেসের মতো দলগুলোও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদ্বেষপূর্ণ সংবাদ-তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।

হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপকে বড় ধরণের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বের ১ দশমিক ৫ বিলিয়ন মানুষ এই অ্যাপের মাধ্যমে রাজনৈতিক বার্তা চালাচালি করে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মুখপাত্র কার্ল অং বলেন: আশা করি এসব পরিবর্তন প্রতিনিয়ত পুনর্মূল্যায়নের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা বজায় থাকবে।

ব্যক্তিগত বার্তা, অনুভূতি প্রকাশের সহজ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের কথা থাকলেও ভারতে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ইচ্ছামত এই অ্যাপটি ব্যবহার করছে।

শুধু ভারত নয় বিশ্বজুড়েই হোয়াটসঅ্যাপে গুজব আর বানোয়াট খবরের ছড়াছড়ি দেখা যাচ্ছে। তবে অন্যান্য দেশের চেয়ে ভারতে এসবের নেতিবাচক প্রভাব খুব বেশি। কারণ প্রযুক্তিগত শিক্ষার আগে সাধারণ শিক্ষার অভাব, অশিক্ষিত ব্যবহারকারীদের মধ্যে হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে।

দেশটিতে হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজবের ভিত্তিতে অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে।

Tags: হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপে গুজব
Previous Post

ক্যানসার আক্রান্ত সোনালীর জন্য হৃতিকের বিশেষ বার্তা

Next Post

কম সময়ে পাবলিক পরীক্ষা: কতটা সম্ভব?

Next Post
পাবলিক পরীক্ষা

কম সময়ে পাবলিক পরীক্ষা: কতটা সম্ভব?

গুপ্তধনের খোঁজে রাজধানীর মিরপুরে বাড়ি খনন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT