চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল বলছে আনুশকা বিরাটের নয়, রশিদ খানের স্ত্রী!

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
3:41 অপরাহ্ন 13, অক্টোবর 2020
in বিনোদন
A A
রশিদ খানের স্ত্রী ও তার ছবি, ক্রিকেট মাঠে তার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহা ধুমধামে বছর তিনেক আগে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী আনুশকা শর্মা। অথচ গুগল বলছে, আনুশকা বিরাটের স্ত্রী নন। বরং তিনি আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের স্ত্রী!

গুগলের এই ঘটনা নিয়ে রীতিমত লঙ্কাকাণ্ড! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে গিয়ে যদি কেউ সার্চ করেন- রশিদ খানের স্ত্রী কে? তাহলেই জ্বলজ্বল করবে হাসিমুখে আনুশকার ছবি ও নাম!

হাসির কাণ্ড হলেও অনেকে প্রশ্ন রাখছেন, কনফিউশন কেন হল গুগলের মতো সার্চ ইঞ্জিনের? না, কোনও কারণ ছাড়া এমন বিভ্রান্তিকর তথ্য দেয়নি গুগল। মূলত কিছুদিন আগেই রশিদ খানকে জিজ্ঞাসা করা হয় প্রিয় বলিউড অভিনেত্রী কে? রশিদ খানের জবাব ছিল আনুশকা শর্মা এবং প্রীতি জিনতা। এর পরেই সেই খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, এবং গুগল নিউজেও ট্রেন্ড করতে থাকে।

এরপর বহু জায়গায় একসঙ্গে মেনশন করা হয় রশিদ ও আনুশকার নাম। বিরাট পত্নীর নামের সঙ্গে রশিদের নাম জুড়ে দেন তার ভক্তরা, এর জেরেই গুগল এলগোরিদমের এই সমস্যা, মানে যাকে বলে ‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’ চড়িয়ে দেওয়া।

এদিকে রশিদ খান এখনও অবিবাহিত। মাত্র ২২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ক’দিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ জিতলে তবেই বিয়ের আসরে বসে ‘কবুল হ্যায়’ উচ্চারণ করবেন তিনি, অন্যথায় নয়।

Tags: আনুশকা শর্মাক্রিকেটারবলিউডবিরাট কোহলি
Previous Post

করোনাভাইরাস: বাড়ছে সুস্থতার হার

Next Post

ভিডিও দেখে খেলোয়াড় বাছাই করবে বিসিবি

Next Post
বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও দেখে খেলোয়াড় বাছাই করবে বিসিবি

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাপশন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে কমেছে মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT