চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ডুডলে বাংলাসহ ১১ ভাষায় ‘নারী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 08, মার্চ 2019
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি, নারী
A A

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। এই বিশেষ ডুডলটি তৈরি করেছেন নারীরা। 

নারী দিবস উদযাপনে সার্চ ইঞ্জিন গুগল তার ডুডলে ১১টি ভাষায় ‘নারী’ শব্দটি লিখে নারীর ভূমিকাকে স্মরণ করেছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দিসহ বেশ কিছু ভাষা আমরা দেখতে পাই।

শুধু তাই না গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টারঅ্যাকটিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি।

এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।

উক্তিগুলো বিভিন্ন ভাষায় লেখা হলেও তার পাশে ইংরেজি অর্থ রয়েছে। গুগল জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে।

নারী দিবসের গুগলের এই আকর্ষনীয় ডুডলের মধ্যে বাংলা ভাষায় রয়েছে ভারতের মনিপুর রাজ্যের বক্সার ম্যারি কমের উক্তি।

বক্সার ম্যারি কমের উক্তি
বক্সার ম্যারি কমের উক্তি

তার ‘তুমি মহিলা বলে তুমি দুর্বল, এটা কখনো বোলো না।’ এই উক্তিটি ডুডলে জায়গা করে নিয়েছে।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল।

Tags: আন্তর্জাতিক নারী দিবসগুগল ডুডল
Previous Post

পেরেজ-রামোস দ্বন্দ্ব চরমে, একে-অপরকে হুমকি

Next Post

বেগুনী নারী দিবস ও নারী মনের বিষণ্ণ কিছু কথন

Next Post

বেগুনী নারী দিবস ও নারী মনের বিষণ্ণ কিছু কথন

ফাইল ফটো

সুন্দরবন দেখা হলো না পিকনিক বাসের দুই যাত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT