চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলে বড় পরিবর্তনে ক্ষতির আশঙ্কায় লাখো ওয়েবসাইট

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:29 পূর্বাহ্ন 21, এপ্রিল 2015
in তথ্যপ্রযুক্তি
A A

২১এপ্রিল ২০১৫। তারিখটায় কোন বিশেষত্ব না থাকলেও তারিখটি বিশেষ ইন্টারনেটের সার্চ জায়ান্ট গুগল আর বিশ্বের লাখো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের জন্য। কারণ এ দিন থেকে মোবাইলে গুগল সার্চের ফল কেমন দেখা যাবে, তাতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

গুগলের নতুন সিদ্ধান্ত মতে, যেসব ওয়েবসাইট মোবাইলে ঠিক মতো দেখা যায় না, সেগুলো সার্চ রেজাল্টে পিছিয়ে দেয়া হবে। অর্থাৎ, একজন মোবাইল ব্যবহারকারী কোনো কিছু লিখে গুগলে সার্চ করলে মোবাইল উপযোগী সাইটগুলোর ফল শুরুর দিকে দেখতে পাবেন। লেখা ছোট, জুম করে দেখতে হয় অথবা লিংক এতোটাই ছোট দেখায় যে টাচ স্ক্রিনে আঙ্গুল দিয়ে সহজে স্পর্শকরা যায় না – এমন ওয়েবসাইটকেই মোবাইল সহায়ক ওয়েবসাইটের তালিকা থেকে বাদ দেবে গুগল।

গুগলের এমন সিদ্ধান্তে রীতিমতো আতঙ্কে বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান এবং তাদের ওয়েবসাইট। কেননা গুগলের বেঁধে দেয়া শর্ত মেনে এখনো শীর্ষ ওয়েবসাইটগুলোর ৪০শতাংশই মোবাইল সংস্করণ চালু করেনি। সার্চ রেজাল্ট পেইজে পিছিয়ে যাওয়ার আশঙ্কায় অনেক প্রতিষ্ঠানই তড়িঘড়ি করে তাদের ওয়েবসাইট পরিবর্তন করছে। এমন প্রতিষ্ঠানগুলো গুগলের সিদ্ধান্তকে অনেকটা ‘শাস্তি’ হিসেবেই দেখছে। তবে গুগলও যে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়।

 

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ আনে, অনলাইনে পণ্যের দাম তুলনা করার সার্ভিস ‘গুগল শপিং’-কে ব্যবসায়িক সুবিধা দিতে সার্চ রেজাল্টের ওপর রাখছে গুগল। ইইউ এর অভিযোগের এক সপ্তাহেরও কমসময়ের মধ্যে সার্চে এই পরিবর্তন আনলো গুগল। অনলাইন বিশ্লেষকরা বলছেন, গুগল পণ্যের দাম তুলনা করার সার্ভিসগুলোর জন্য সমান ক্ষেত্র তৈরি করছে আপাতদৃষ্টিতে এমনটা মনে হলেও, প্রকৃতপক্ষে এতে গুগলের কোনো ক্ষতি হবে না। কেননা গুগলের প্রতিটি সেবাই গুগলের নতুন শর্ত পূরণ করে। ক্ষতি হবে তাদের, যারা এখনো গুগলের পরিবর্তনে নিজেদের মানিয়ে নেয়নি। গুগলের মত, সার্চ রেজাল্টে পরিবর্তনে শেষ পর্যন্ত লাভবান হবেন অনলাইন ক্রেতা ও মোবাইল ব্যবহারকারীরা। এতে করে বড় প্রতিষ্ঠানও অনলাইন সেবাগুলো তাদের ওয়েবসাইট মোবাইল উপযোগী করে গড়ে তুলবেন, আশা গুগলের।

অনেক ওয়েবসাইট প্রভাবিত হয় বলে গুগল সার্চে পরিবর্তন কোনো নিয়মিত ঘটনা নয়। শেষ ২০১২-তে গুগল তার সার্চ সেবায় পরিবর্তন এনেছিলো। সেইবার আন্তর্জাতিক চাপের মুখের বিভ্রান্তিকর ওয়েবসাইটগুলোকে (অন্য ওয়েবসাইট মনে করে ব্যবহারকারী ভুলে ক্লিক করতে পারেন এমন) সার্চ রেজাল্ট থেকে বাদ দেয়া হয়। তবে এবারের পরিবর্তনকে বড় করে দেখার কারণ এটি মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্য করে আনা পরিবর্তন। ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশই বর্তমানে মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজকরেন। অনলাইনে কোনো কিছু কেনার আগেও ব্যবহারকারীর মোবাইল থেকে দামও পণ্যের খুঁটিনাটি যাচাই করে নেন। অতীতের দিনগুলোর মতো ভবিষ্যতেও গুগলের সার্চ রেজাল্ট অনলাইন ক্রেতাদের প্রভাবিত করবে- তাতে সন্দেহ নেই।

Tags: গুগল
Previous Post

বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ, পাকিস্তানের মুখ রক্ষা

Next Post

খালেদা জিয়ার গাড়ি বহরে আবারও হামলা

Next Post

খালেদা জিয়ার গাড়ি বহরে আবারও হামলা

যেভাবে আশুলিয়ায় ব্যাংক ডাকাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT