চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলও ব্যর্থ হয়!

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
12:03 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল, নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বিশ্বের অন্যতম সফল এক প্রযুক্তি প্রতিষ্ঠানের ছবি। ব্যবহারকারীদের জন্য একের পর এক সেবা চালু করে চমকে দিতে গুগলের জুড়ি নেই। তবে সবসময় যে গুগল সফল হয়েছে, এমনটা কিন্তু বলা যাবে না। গুগলের ব্যর্থ উদ্যোগের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়।

এমনই কিছু ব্যর্থ উদ্যোগের খবর থাকছে আজ-

১. গুগল রিডার: খবর পড়ার জন্য অ্যাপটি চালু করেছিল গুগল। তবে আশানুরূপ সাড়া পায়নি। ২০১৩ সালের মার্চে রিডার বন্ধের ঘোষণা দেয় গুগল। আনুষ্ঠানিকভাবে একই বছরের জুলাই মাসে সেবাটি বন্ধ করে দেওয়া হয়।

২. গুগল হেলথ: স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য সবার জন্য সহজলভ্য করতে গুগল এই সেবাটি চালু করেছিল। তবে গুগল যেমনটি ভেবেছিল, তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এটি। আর তাই ২০১২ সালের জানুয়ারিতে গুগল হেলথ বন্ধ করে দেওয়া হয়।

৩. গুগল নোটবুক: গুগল ডকের পূর্বসূরি বলা যেতে পারে গুগল নোটবুককে। এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিংক সংরক্ষণ করা, নোট লেখা এবং অন্যদের সাথে শেয়ার করার সুবিধা ছিল। তবে পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়।

৪. আই গুগল: ২০০৫ সালে আই গুগল চালু হয়েছিল। মূলত নিজের মতো করে গুগলের হোমপেজ তৈরি করে নেওয়ার সুবিধা দিতেই আই গুগল চালু করা হয়। এখানে পছন্দমতো বিভিন্ন উইজেট যুক্ত করা যেত। ২০১৩ সালে বন্ধ হয় আই গুগল।

৫. ডজবল: অনেকটা ফোরস্কয়ারের মতোই ছিল ডজবল যা ২০০৫ সালে গুগল কিনে নেয়। তবে এটিও পরবর্তীতে বন্ধ করে দেয় গুগল।

৬. গুগল হ্যাংআউটস অন এয়ার: এটি ছিল গুগলের লাইভ স্ট্রিমিং সার্ভিস। তবে ২০১৬ সালের সেপ্টেম্বরে এটি বন্ধ করে দেওয়া হয় এবং এ জায়গা দখল করে নেয় ইউটিউব লাইভ।

ফেসবুক ভিডিও কলিং ও লাইভ স্ট্রিমিং দেখাচ্ছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭. গুগল ক্যাটালগস: অনলাইনে কেনাকাটা আরও সহজ করতে ক্যাটালগ নামের এই সেবাটি চালু করেছিল গুগল। তবে ২০১৫ সালে এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

৮. নেক্সাস কিউ: ২০১২ সালে ডেভেলপার কনফারেন্সে নেক্সাস কিউ নামের এই মিডিয়া প্লেয়ারটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। তবে বাজারে আসার আগেই এটি ফ্লপ হওয়ায় গুগল একে বিদায় জানাতে বাধ্য হয়।

নেক্সাস স্মার্ট ডিভাইসের ছবি, আধুনিক ডিজাইন ও আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯. গুগল ভিডিও: ইউটিউব কেনার আগে এটিই ছিল গুগলের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। ২০০৬ সালে ইউটিউবের মালিকানা পেলেও ২০০৯ সাল পর্যন্ত গুগল ভিডিওতে নতুন ভিডিও আপলোডের সুবিধা চালু ছিল। ২০১২ সালে এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

১০. গুগল ওয়েভ: পারস্পরিক বার্তা আদান প্রদান এবং ডকুমেন্ট শেয়ার কিংবা সবাই মিলে সম্পাদনা করার সুবিধা ছিল ওয়েভে। তবে ব্যবহারকারীদের মাঝে একেবারেই জনপ্রিয়তা না পাওয়ায় এক বছরের মাথায় এটি বন্ধ করে দেওয়া হয়।

১১. বাজ: সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই বাজ তৈরি করেছিল গুগল। তবে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সমালোচনার মধ্যে ছিল গুগল বাজ। পরবর্তীতে বাজ বন্ধ করে চালু করা হয় গুগল প্লাস।

১২. গুগল গ্লাস: গুগলের আরও একটি ব্যর্থ উদ্যোগ হলেও একেবারেই ব্যর্থ বলা যাবে না। ২০১২ সালে বাজারে এলেও উচ্চমূল্য, সফটওয়্যারজনিত সমস্যা এবং আরও কিছু কারণে সর্বসাধারণের কাছে পৌঁছাতে পারেনি গুগল গ্লাস।

১৩. লাইভলি: এটিও অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম ঘরানার ছিল। গুগল তখন দাবি করেছিল একাকীত্ব কাটাতে বন্ধুদের সাথে যোগাযোগের এক ভিন্ন মাধ্যম হবে লাইভলি। কিন্তু এখানেও সফল হয়নি গুগল। ২০০৮ সালে বন্ধ হয় লাইভলি।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৪. অ্যানসারস: গুগলের প্রথম উদ্যোগ ছিল এটি। ল্যারি পেজের আইডিয়া থেকেই প্রশ্নোত্তরের এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছিল। তবে চার বছরের বেশি টিকে থাকতে পারেনি গুগল অ্যানসারস।

Previous Post

জ্যাকুলিনের সঙ্গে ‘রেস’-এ হেরে গেলেন ক্যাটরিনা

Next Post

কারিনার কোলে কাঁদছিল ছোট নবাব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনার কোলে কাঁদছিল ছোট নবাব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাংস সংরক্ষণের সঠিক উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT