চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গীতিকবি সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
গীতিকবি সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গীতিকবিদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ২৪ জুলাই গঠিত হয় গীতিকবি সংঘ, বাংলাদেশ। প্রায় পাঁচ মাস সমন্বয় কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়েছে। এই সময়ের মধ্যে সদস্য সংগ্রহ ও বাছাই শেষে ঘোষণা করা হলো সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি।

এতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন শহীদ মাহমুদ জঙ্গী। সাধারণ সম্পাদক (যুগ্ম) হিসেবে আসিফ ইকবাল ও কবির বকুল। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুলফিকার রাসেল।

২৫ ডিসেম্বর এক সাধারণ সভায় এই কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংঘের আজীবন সদস্য মোহাম্মদ রফিকউজ্জামান, মনিরুজ্জামান মনির, উপদেষ্টা নাসির আহমেদ, সৈয়দ আশেক মাহমুদসহ অধিকাংশ সদস্য।

জুলফিকার রাসেলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় অন্তর্জালে। সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির প্রধান শহীদ মাহমুদ জঙ্গী। গীতিকবি সংঘের দুই বছর মেয়াদী (২০২১-২০২২) প্রথম নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও সালাউদ্দিন সজল। আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক প্রীতম আহমেদ, অর্থ ও দফতর সম্পাদক মাহমুদ মানজুর, সাংস্কৃতিক সম্পাদক জয় শাহরিয়ার। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শফিক তুহিন, তরুণ মুন্সী জাহিদ আকবর ও সোমেশ্বর অলি।

সংঘের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শহীদ মাহমুদ জঙ্গী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। সবাই দোয়া করবেন যেন আমরা সততার সঙ্গে আমাদের কর্তব্য পালন করতে পারি। কারণ, সামনে আমাদের অনেক কাজ। কাজের পাহাড়ও বলা যায়। গত ৫০ বছরে আমাদের সম্মান ও স্বার্থ নিয়ে কেউ কাজ করেনি। উদাসীন ছিলাম আমরাও। এবার সেই কাজটি সবাই মিলে একহয়ে করতে চাই।’

এছাড়াও গীতিকবি সংঘ, বাংলাদেশ-এর আজীবন সদস্য হয়েছেন বরেণ্য গীতিকবি কে জি মোস্তফা, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, কাওসার আহমেদ চৌধুরী, কাজী রোজী ও মনিরুজ্জামান মনির। আর উপদেষ্টা হিসেবে থাকছেন জাহিদুল হক, নাসির আহমেদ, মুনশী ওয়াদুদ, খোশনূর, সৈয়দ আশেক মাহমুদ, সেজান মাহমুদ, এনামুল করিম নির্ঝর, প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।

Tags: আসিফ ইকবালএনামুল করিম নির্ঝরকবির বকুলকাওসার আহমেদ চৌধুরীগাজী মাজহারুল আনোয়ারগীতিকবিপ্রিন্স মাহমুদমোহাম্মদ রফিকউজ্জামানলতিফুল ইসলাম শিবলীশহীদ মাহমুদ জঙ্গীসেজান মাহমুদসৈয়দ আশেক মাহমুদ
Previous Post

করোনাভাইরাস: একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়

Next Post

অবশেষে প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প

Next Post
ট্রাম্প প্রণোদনা বিলের স্বাক্ষর করছেন, চারজন কর্মকর্তা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প

ক্রিস্তিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোব সকারের একুশ শতকের সেরা রোনালদো, কোচ গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT