চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিবসের সঙ্গে একমত নন ফ্লেচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের মাঝপথে সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস বলেছিলেন, দলের খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত দূরত্ব মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার দাবি করেন, তার ইংরেজি বুঝতে পারছেন না বাংলাদেশের খেলোয়াড়রা। কোচের এমন কথার সঙ্গে একমত নন দলটির ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার।

‘আমি কোচ নই। তাছাড়া আমার সঙ্গে দলের সবার বোঝাপড়া ভালোই। তারা কিন্তু আমাকে বেশ ভালো বুঝতে পারে। একজন কোচের মুখ থেকে একথা (বাংলাদেশের খেলোয়াড়রা ইংরেজি বোঝেন না) শুনে বিস্মিত হয়েছি। দলের পারফরম্যান্সের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হয়। এজন্য কাউকে দোষারোপ করতে পারি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের সব খেলোয়াড়ই ইংরেজি বোঝে। বাংলাদেশ দলে তো বিদেশি কোচরাই কাজ করে। তারা ইংরেজিতেই কথা বলে! ঠিক বুঝতে পারছি না, সে(গিবস) কী বলতে চেয়েছে। এর কোনো মানেই নেই।’

সিলেট থান্ডারে খেলেছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজীরা। যারা জাতীয় দলে ক্যারিয়ারের শুরু থেকেই বিদেশি কোচিংস্টাফের অধীনে কাজ করেছেন।

গিবস কোচ হয়ে এসে শুধু হতাশাই উপহার দিয়ে গেছেন দলকে। ১২ ম্যাচে তার দল সিলেট থান্ডার জিতেছে মাত্র একটিতে। টানা চার ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা সিলেট পঞ্চম ম্যাচে পায় জয়ের দেখা। চট্টগ্রামে খুলনা টাইগার্সকে তারা হারিয়েছিল ৮০ রানের বড় ব্যবধানে। ফ্লেচার খেলেছিলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। সেটিই একমাত্র ও শেষ জয় সিলেটের।

পরের সাত ম্যাচে হার সঙ্গী হয়েছে তাদের। হোম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তিন দিনে তিনটি ম্যাচ খেললেও ঘোরেনি ভাগ্যের চাকা। বিপিএলের সব আসর মিলিয়ে সবচেয়ে বাজে ফল করেছে তারা। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ১০ ম্যাচে ২ জয় ছিল সিলেট রয়্যালসের। পরে ২০১৫ বিপিএলে ১০ ম্যাচে ২ জয় নিয়ে লজ্জার রেকর্ড স্পর্শ করে চিটাগং ভাইকিংস। ২০১৭ সালে ১২ ম্যাচে ২টিতে জিতেছিল খুলনা টাইটানস।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টসসিলেট থান্ডার
Previous Post

শেখ মারুফকে দুদকের জিজ্ঞাসাবাদ

Next Post

কামাল হোসেন যেকোনো বক্তব্যে সংবিধানের দোহাই দেন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী কামাল হোসেন সংবিধানের দোহাই দিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কামাল হোসেন যেকোনো বক্তব্যে সংবিধানের দোহাই দেন: তথ্যমন্ত্রী

তিন কিংবদন্তি ব্যক্তির সম্মাননা অনুষ্ঠানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মাননা পাচ্ছেন তিন কিংবদন্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT