চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 25, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

ডাকসু ভবনে ভাঙচুরের ঘটনায় গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানরগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন: মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া এক কথা নয়। মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে গ্রেপ্তার করা হবে।

বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার।

এসময় তিনি বলেন: ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া মারমুখী অবস্থায় দেখা যাওয়া, আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়।

বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন: বড়দিন উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই। বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন: বড়দিন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং সন্তোষজনক। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় খ্রিষ্টীয় ধর্মগুরু ও পূর্ণার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে কোন ধরনের আশঙ্কা তৈরি হয়নি।

হোলি স্পিরিট ক্যাথলিক চার্চের পরিচালক ফাদার প্যাট্রিক শিমল গমেজ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন: সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অনেক নিরাপত্তা দিচ্ছেন। আমরা নিরাপত্তার সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। কোন কিছুতেই হতাশ না হতে প্রভু যিশুখ্রিষ্ট আমাদের শিক্ষা দিয়েছেন। প্রতিটি প্রার্থনা অনুষ্ঠানে দেশ, সরকার ও দেশের মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়েছে।

এসময় খ্রিষ্টীয় ধর্মগুরু ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বড়দিন উপলক্ষে কেক কাটেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Tags: ডিএমপি কমিশনার
Previous Post

যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

Next Post

সৌদিতে কনিকাড়া প্রবাসী ফোরামের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

Next Post

সৌদিতে কনিকাড়া প্রবাসী ফোরামের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

শীতে কাঁপছে উত্তরের জনপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT