চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িবহরে হামলা নিয়ে প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:03 পূর্বাহ্ন 21, এপ্রিল 2015
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার পর ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রচারণায় গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন মেয়র প্রার্থীরা। 

হামলার ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নাকচ করে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়ার হাত ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তার (ক্ষতিগ্রস্থ) পরিবারের সদস্যরা কারো উপর বিক্ষুদ্ধ হলে সেটা তার ব্যাপার। তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ দেখতে চাই।’

কিন্তু তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় নেতৃত্ব দেওয়া তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেছেন,  লাখো মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়ে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলা চালাচ্ছে।

তার নিজের গণসংযোগেও হামলার অভিযোগ এনে আফরোজা আব্বাস বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর সাথেও এমন আচরণ করা হচ্ছে। ‘এটাকে আমরা ধিক্কার জানাই’।

যে ঢাকা উত্তরে প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, সেখানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক অবশ্য হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তির দাবি জানান। তিনি বলেন, যারা ওই হামলা করেছে, তাদের ছবি যেহেতু দেখা গেছে তাই তাদের চিহ্নিত করা যায়।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক উল্লেখ করে  ধিক্কার জানান। তিনি বলেন, ‘এই যদি নিরাপদ ঢাকা হয় তবে কেমন হবে নির্বাচন!’

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছেন তাবিথ আউয়াল।

Tags: খালেদা জিয়ানির্বাচনহামলা
Previous Post

অস্থিরতার ইঙ্গিতে অস্থিতিশীলতার আশংকা

Next Post

খালেদার নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

খালেদার নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নগর পিতারা যেন ‘মানবিক’ হন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT