চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গালির পর আবার মুখোমুখি ওবামা-দুতের্তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের গালি দেয়া এবং দুঃখ প্রকাশের পর দু’দিন না যেতেই তাদের একে অপরের মুখোমুখি হতে হলো।

লাওসে অনুষ্ঠিত এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান-এর আঞ্চলিক সম্মেলনে নৈশভোজের আগে এক অনানুষ্ঠানিক বৈঠকে দেখা হয় দুই প্রেসিডেন্টের। নৈশভোজের ভেন্যুতেই একটি ভিন্ন কক্ষে বৈঠকটি হয়।

অনুষ্ঠান হলে ওবামা এবং দুতের্তে আলাদা আলাদাভাবে প্রবেশ করেন। এক ঘণ্টা ২০ মিনিট দীর্ঘ নৈশভোজ আয়োজনে তারা অন্যদের সঙ্গে হাসিমুখে আলাপ চালালেও বৈঠকে একে অপরের সঙ্গে একটা কথাও বলেননি।

তবে খাবারের আগে দু’জনের মধ্যে ‘কুশল বিনিময়’ এবং ‘সংক্ষিপ্ত আলোচনা’ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। অন্যদিকে দুতের্তের সঙ্গে সফররত ফিলিপাইন পররাষ্ট্র সচিব পারফেকতো ইয়াসায় জানান, প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট দুতের্তে বেশ অনেকটা সময় আলাপ করেছেন। ‘তারাই হোল্ডিং রুম থেকে সবশেষে বেরিয়েছেন,’ জানান ইয়াসায়, ‘এই আলোচনাটা হওয়ায় আমি খুবই খুশি।’

ফিলিপিন্সের মাদক সম্রাটদের বিচার বর্হিভূত হত্যার ইস্যুটি আসিয়ান সম্মেলনে উপস্থাপনের ঘোষণা দেয়ার পরই ওবামার বিরুদ্ধে গালি দিয়ে প্রতিক্রিয়া জানান রদ্রিগো। এমনকি এই প্রসঙ্গ তুললে সম্মেলনেও ওবামাকে গালি দেবেন বলে জানান ফিলিপিন্সের প্রেসিডেন্ট।

লাওসে আসিয়ান সম্মেলনে বারাক ওবামার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে এক সংবাদ সম্মেলনে রদ্রিগোকে আসিয়ানে ওবামা মাদক সম্রাটদের হত্যার বিষয়টি তুললে কী করবেন – এ প্রশ্ন জিজ্ঞেস করা হলে ক্ষিপ্ত হয়ে এ কথা বলেন তিনি।

গালমন্দ করার কথা শোনার পর লাওসে হতে যাওয়া আসিয়ান সম্মেলনে দু’দেশের প্রেসিডেন্টের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তবে এরপর মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজে থেকেই নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন ফিলিপিন্সের বিতর্কিত নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

Tags: আসিয়ানফিলিপিন্সবারাক ওবামারদ্রিগো দুতের্তে
Previous Post

আবার ‘আবার এলো যে সন্ধ্যা’ (ভিডিও)

Next Post

জমে উঠছে পশুর হাট, শুরুতে দাম বেশি

Next Post

জমে উঠছে পশুর হাট, শুরুতে দাম বেশি

‘যুদ্ধ জয়ের মালা বিয়ের মালা নয়, অন্য কেউ পরিয়ে দেবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT