চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
2:34 অপরাহ্ন 13, মার্চ 2017
in শিক্ষা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে চলা আন্দোলন থেকে সরে এসেছে কলেজটির শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে তা অবরুদ্ধ করে রাখে তারা। অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেটের ১ নম্বর গেইটসহ অাশেপাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে ওই যানজট কলাবাগান পেরিয়ে আসাদগেইট, শ্যামলী, কল্যাণপুর হয়ে গাবতলী এবং শাহবাগ থেকে ফার্মগেইট হয়ে আসাদ গেইট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় উভয়পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

শ্যামলী- দারুসসালাম এলাকা

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অনেকদিন ধরেই তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছে। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।

তাদের দাবি, এ বিষয়ে  স্মারকলিপি দেওয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও পরে আর তা কার্যকরের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ জন্যই তারা রাস্তায় নেমেছেন।

শ্যামলী- দারুসসালাম এলাকা

এ সময় তারা ‘এক দাবি, ইনস্টিটিউট চাই, বলে স্লোগানও দেয়। এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্দোলন থেকে সরে আসবে না বলে জানায়।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘ছাত্রীরা ইনস্টিটিউটের দাবিতে আন্দোলন করছে।’

রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পরবর্তী দিনের কর্মসূচী ঘোষণার মাধ্যমে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।’

Previous Post

‘মানুষ খালি আমার গায়ে হাত দ্যায় ক্যা?’

Next Post

‘ফ্লাইওভার দুর্ঘটনায় গাফিলতির কঠিন শাস্তি’

Next Post

‘ফ্লাইওভার দুর্ঘটনায় গাফিলতির কঠিন শাস্তি’

তাসকিন-মোস্তাফিজদের জন্য সময় চান ওয়ালশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT