চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
12:01 পূর্বাহ্ন 06, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

গার্মেন্টস শ্রমিকদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন নাগরিকবৃন্দ। একইসঙ্গে শ্রমিকদের মজুরী ১০ হাজার টাকা ও মোট মজুরী ১৬ হাজার টাকা করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ‘শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে জনতা’র ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি দাবি করা হয়।

প্রতিবাদ সমাবেশে সিপিবির উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান বলেন: শ্রমিক নেতা সাত জনের এখন পর্যন্ত জামিন হয়নি৷ আমরা শুধু তাদের জামিনে ক্ষ্যান্ত নই৷ তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷

‘‘আজকে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি জানিয়ে আন্দোলন করলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে৷ এটা সম্পূর্ণ বেআইনী৷ শ্রমিকদের দাবি মজুরি দশ হাজার টাকা এবং মোট মজুরি ১৬ হাজার টাকা৷ এ দাবি মানার ক্ষেত্রে গার্মেন্টস মালিকরা নানান অজুহাত দেখাচ্ছে৷ শ্রমিকরা একা নয়,তাদের সাথে আমরাও আছি৷ অন্যান্য দেশের শ্রমিকরা আন্দোলন করে মজুরি বৃদ্ধির জন্য, কিন্তু আমাদের দেশে শ্রমিকরা আন্দোলন করে বকেয়া আদায়ের জন্য। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিকে প্রতিরোধ করার শক্তি কারো নেই৷ তাদের সাথে আমরা আছি এবং থাকবো।’’

তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন: শ্রমিকদের গ্রেপ্তার করার কারণ আমরা সবাই জানি৷ মিথ্যা অভিযোগে শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে৷ এসব মামলার কারণে শ্রমিকদের হয়রানির শিকার হতে হচ্ছে৷ বর্তমানে দেশে উন্নয়নের মহাসড়কের গল্প চলছে৷ সরকার উন্নয়নের গল্পের বিজ্ঞাপন প্রচার করছে৷ মানুষ উন্নয়নের গল্প শুনতে চায় না৷ প্রবাসী শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকদের অবদানে দেশ আজ এ পর্যন্ত এসেছে৷ এ শ্রমিকরা যখনই তাদের মজুরি বৃদ্ধির দাবি তোলে তখনই তাদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়৷ শ্রমিকদের বলছি, আপনারা থেমে যাবেন না৷ আমরা আপনাদের সাথে আছি৷

প্রতিবাদ সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক মোসাইদা সুলতানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, প্রকাশক রবিন আহসান, লেখক-সম্পাদক রাখাল রাহা, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, কমরেড খালিকুজ্জামান, অ্যাডভোকেট হাসনাত কাইয়্যুম প্রমুখ।

Tags: গার্মেন্টসনাগরিক সমাবেশসমাবেশ
Previous Post

পড়া না পারায় সুচ ফুটিয়ে শিক্ষার্থীদের নির্যাতন

Next Post

নারী জঙ্গি সংগ্রহে কাজ করতো ‘ব্যাট উইমেন’ প্রধান হুমায়রা

Next Post
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী জঙ্গি সংগ্রহে কাজ করতো ‘ব্যাট উইমেন’ প্রধান হুমায়রা

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জাতিসংঘ সদরদপ্তরে সায়মা ওয়াজেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT