চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগাম সিদ্ধান্ত জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:51 অপরাহ্ন 21, এপ্রিল 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে অফিস-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ দেশজুড়ে ২৬ মার্চ থেকে চলছে জরুরি ছুটি, অনেক জেলা আবার পুরোপুরি লকডাউনে আছে। প্রথম দফায় ছুটি ১৪ এপ্রিল শেষ হবার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেই ছুটি আবারও বাড়ানো হয়েছিল। সর্বশেষ সরকারি ঘোষণা অনুসারে আগামী ২৫ এপ্রিল ছুটি শেষ হবে। রাজধানীসহ বিভিন্ন জেলাশহর থেকে মানুষজন গ্রামে চলে গিয়েছে।

করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় ছুটি আবারও বাড়তে পারে বলে স্বাস্থ্য বিভাগের সূত্রে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত ৩ মে পর্যন্ত লকডাউন সময় বাড়িয়েছে, আর মধ্যপ্রাচ্যের অনেক দেশ অবস্থার ভয়াবহতা অনুমান করে ২৮ মে পর্যন্ত বাড়িয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৫ এপ্রিল ছুটি শেষ হলে স্বাভাবিকভাবেই ২৬ এপ্রিল গার্মেন্টসসহ যাবতীয় অফিস-আদালত খুলে যাবে। আর ২৬ তারিখ কাজে যোগ দিতে হলে ২৫ তারিখে বিভিন্ন জেলা ও গ্রামে থাকা জনগণকে নিজ নিজ কর্ম এলাকায় ফিরতে হবে। সেটা কীভাবে সম্ভব? কারণ ২৫ তারিখ পর্যন্ততো গণপরিবহন বন্ধ থাকবে। একইরকম পরিস্থিতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়েও। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে আগেই ফিরতে হবে ২৬ তারিখের আগেই। এছাড়া ২৫ এপ্রিল পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে পরেরদিন প্রথম রমজান, সেজন্য পূর্ব প্রস্তুতিও রয়েছে।

গত ১৪ এপ্রিল ছুটি শেষ হবার আগেই ছুটি বাড়ানোর ফলে গার্মেন্টস-কারখানা খোলা বা বন্ধের বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা না আসাতে হাজার হাজার শ্রমিক রাজধানীমুখি হয়েছিল। গণপরিবহন বন্ধ থাকার ফলে পায়ে হেঁটে নয়তো গাদাগাদি করে স্থানীয় পরিবহনে চেপে তারা চলে এসেছিল কাজে যোগ দিতে। তবে ফিরতে না ফিরতেই তারা জানতে পারলো, কাজে যোগ দিতে হবে না। এই অবস্থায় তারা আবার একইরকম কষ্ট করে আবার বাড়ি ফিরে গেছে। আবারও কি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে?

এই বিষয়ে কে সিদ্ধান্ত নেবে, তা নিয়ে স্পষ্টত একটি দ্বিধা দেখা যাচ্ছে সরকার ও বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে। ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠান অথরিটি চাইবে যত দ্রুতসম্ভব তাদের প্রতিষ্ঠান খুলে যাক, কিন্তু করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করার দায়-দায়িত্ব শুধুমাত্রই সরকারের। সেক্ষেত্রে আমরা মনে করি, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারকেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কবে সবকিছু খুলে দেয়া যেতে পারে, খুললে গ্রামে ফিরে যাওয়া মানুষজন কীভাবে কর্মস্থলে ফিরবে, কীভাবে ফিরবে, এইসব বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তে আসা খুবই জরুরি। আমাদের আশাবাদ, সরকারের বিভিন্ন মহল এবিষয়গুলো নজরে এনে দ্রুত সিদ্ধান্ত নেবে।

Tags: করোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

করোনা প্রতিরোধে মাগুরা জেলা জাসদের ৭ প্রস্তাব

Next Post

সোহাগের নৃত্যযোগে তারা

Next Post
নৃত্য ও পারিবারিক ছবি, সোহাগের সঙ্গে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহাগের নৃত্যযোগে তারা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই সতর্ক করা হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT