চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওয়ালার কাছে মরিনহোর হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2016
in স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হোসে মরিনহোর ম্যানইউকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি।

লা লিগার পর মরিনহো-গার্দিওয়ালা দুই নগর প্রতিদ্বন্দ্বিদের কোচ হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায়। প্রিমিয়ার লিগে এল ক্লাসিকোর আবহ ফিরে আসায় দুপক্ষে ছিল যু্দ্ধ যুদ্ধ ভাব। সেই যুদ্ধের ‘ক্লাসিকো ডার্বি’তে গার্দিওয়ালার মস্তিকের কাছে হার মানতে হলো ‘স্পেশাল ওয়ান’কে।

নিষেধাজ্ঞার কারণে ডার্বি ম্যাচে মাঠে নামতে পারেননি ম্যানসিটির অন্যতম সেরা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। কিন্তু আর্জেন্টাইন তারকাকে ছাড়াই ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরে ডেভিড সিলভা, ডি ব্রুইন ও রাহিম স্টালিংরা। একের পর এক আক্রমণে রেড ডেভিলসদের আক্রমণভাগকে ব্যতিব্যস্ত রাখেন তারা। ফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের।

ম্যাচের ১৫ মিনিটে দলকে লিড এনে দেন ডি ব্রুইন। নাইজেরিয়ান তারকা ইহিয়ানাচোর ক্রস থেকে অসাধারণ ফিনিশিং দেন বেলজিয়ান ফরোয়ার্ড।

এরপর ৩৬ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন ইহিয়ানাচো। আগের পাসের দেনা শোধ করতে এবার ইহিয়ানাচো বল দেন ডি ব্রুইন।

দুই গোলে এগিয়ে থেকে দাপট দেখাচ্ছিল ম্যানসিটি। কিন্তু গোলরক্ষক ব্রাভোর ভুলে গোলে পেয়ে যায় ম্যানইউ। ৪২ মিনিটে ফ্রি কিকের একটি শট ঠিকমতো ঠেকাতে না পারায় বল চলে যায় জ্লাতান ইব্রাহিমোভিচের পায়ে। গোল! সেই বল জালে জড়াতে কোনো ভুল করেননি সুইডিশ সুপারস্টার।

দ্বিতীয়ার্ধে দুদলই দাঁতে দাঁত চেপে সমান হারে লড়েছে। উভয়পক্ষে সামনে গোলে সুযোগ এলেও বল জালে জড়াতে পারেননি ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউম্যানসিটি
Previous Post

সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Next Post

রাজধানীর আজিমপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি

Next Post

রাজধানীর আজিমপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি

ওবামার বিরুদ্ধে দুতার্তের মাস্তানি বনাম আইনের শাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT