চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলা ক্লাব ছাড়লে পিছু নেবেন স্টার্লিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ ১৮ মাস বাকি আছে রাহিম স্টার্লিংয়ের। মেয়াদটা এখনই বাড়িয়ে নিতে চায় ক্লাব। রাজি নন স্টার্লিং। কারণ বলেছেন, কোচ পেপ গার্দিওলার চুক্তির মেয়াদ না বাড়লে নতুন চুক্তি করবেন না তিনি।

স্টার্লিং আরও বলেছেন, গার্দিওলা যদি ম্যানসিটি ছেড়ে চলে যান এবং অন্যকোনো ক্লাবের দায়িত্ব নেন, তাহলে কোচের পথ অনুসরণ করবেন তিনিও।

ব্রিটিশ মিডিয়ায় গুঞ্জন আছে, চলতি মৌসুম শেষে ম্যানসিটি ছাড়তে পারেন গার্দিওলা। গন্তব্য হতে পারে বায়ার্ন মিউনিখ। দুই মৌসুম আগে ছেড়ে আসা জার্মান জায়ান্টদের দায়িত্ব নিতে পারেন আবারও।

এমনও বলা হচ্ছে, কোচ নিকো কোভাচকে বরখাস্তের পর বায়ার্ন প্রেসিডেন্ট রুমেনিগে নিজে থেকে যোগাযোগ করেছেন গার্দিওলার সঙ্গে। কোভাচকে ছাঁটাইয়ের পর হেভিওয়েট কোনো কোচও নিয়োগ দেয়নি বায়ার্ন। তাদের আপদকালীন কোচ নিয়োগ গার্দিওলার ফেরার গুঞ্জনে আরও বেশি হাওয়া দিচ্ছে। যদিও ম্যানসিটি ছাড়ার কথা উড়িয়ে দিয়েছেন গার্দিওলাই।

২০১৫-১৬ মৌসুমে লিভারপুল থেকে সিটিতে যান স্টার্লিং। সিটিজেনদের হয়ে শুরুতে বেশ কঠিন সময় যায় তার। এরমধ্যেই কোচের পদে পরিবর্তন আসে ইতিহাদে। ম্যানুয়েল পেল্লেগ্রিনির জায়গায় আসেন গার্দিওলা। দায়িত্ব নেয়ার পর স্প্যানিশ কোচের নেয়া অন্যতম পদক্ষেপ ছিল আক্রমণে স্টার্লিংকে ডাকা। তারপর থেকেই গার্দিওলার সঙ্গে গভীর সম্পর্ক ২৪ বছরের ফরোয়ার্ডের।

গার্দিওলার অধীনে প্রথম মৌসুমে ২৩ গোল করেন স্টার্লিং। পরের মৌসুমে ২৫। আর চলতি মৌসুমে ১৩ ম্যাচে এরইমধ্যে করে ফেলেছেন ১৪ গোল।

Tags: গার্দিওলাম্যানসিটিরাহিম স্টার্লিংলিড স্পোর্টস
Previous Post

‘পরে ব্যাট করলেও ফলাফলে পার্থক্য হতো না’

Next Post

লন্ডন রেলস্টেশনের বাইরে ছুরিকাঘাতে নিহত ১

Next Post

লন্ডন রেলস্টেশনের বাইরে ছুরিকাঘাতে নিহত ১

যখন খুশি তখন রাজপথে নামবো: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT