চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার সময়েই ফুল হয়ে ফুটেছিলেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 09, মে 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও গার্দিওলা ফুটবল মাঠে হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রাঙ্ক রাইকার্ড আমলে বার্সেলোনার মূল দলে অভিষেক লিওনেল মেসির। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আসল প্রতিভা ফুটে উঠেছিল পেপ গার্দিওলা আমলে, এমন বলছেন আয়াক্সের বর্তমান কোচ এরিক টেন হাগ। ডাচ কোচের মতে, সাবেক কাতালান গুরুর হাত ধরেই একজন দল নিবেদিত খেলোয়াড় হয়ে উঠেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

২০০৮ সালে বার্সেলোনার দায়িত্ব নিয়ে দলের চেহারাই পাল্টে দিয়েছিলেন কাতালানদের সাবেক তারকা গার্দিওলা। তার হাত ধরে ইউরোপিয়ান অপ্রতিদ্বন্দ্বী এক দল হয়ে ওঠে বার্সা। চার মৌসুম দায়িত্বে ছিলেন গার্দিওলা, সময়টাতে তিন লা লিগা ও দুটি করে কোপা ডেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতে মেসিরা।

গার্দিওলার সময়ে ফুটবলে উত্থান ঘটে মেসি নামের এক ফুটবল জাদুকরের। ২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জেতার পর টানা চারবার ইউরোপের সেরা ফুটবলারের খেতাব শোকেসে আনেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

বার্সায় গার্দিওলার শেষ মৌসুমে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান মেসি। ২০১১-১২ মৌসুমে মাত্র ৩৭ ম্যাচে ৫০ গোলের দারুণ এক মাইলফলক গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

গার্দিওলা দায়িত্ব ছাড়ার পরের আট বছরে মাত্র একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সা। মেসিও ব্যালন ডি’অর জিতেছেন আর মাত্র দুইবার, সেটাও কয়েক মৌসুমের বিরতিতে।

টেন হ্যাগ বিশ্বাস করেন গার্দিওলার হাত ধরেই একজন দল নিবেদিত প্রাণ খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছেন মেসি। গার্দিওলার কাছ থেকে যা শিখেছেন, অন্য কোচদের অধীনে তারই প্রয়োগ করেছেন তিনি।

‘মেসি একজন নেতা এবং সে দলের জন্য খেলে ও ফল বের করে আনে। গার্দিওলার আমলে যতটা ভালো ছিল অন্যকারো অধীনে তাকে এতটা ভালো দেখা যায়নি। বার্সেলোনাও শেষ কয়েক বছরে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জেতেনি।’

‘মেসি এখনো নিজের সেরাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মাঝে মাঝে তাকে নিজের সর্বনিম্ন পর্যায়েও দেখা যায়। গার্দিওলার সময়ে কখনোই এমনটা হয়নি। গার্দিওলার সাহস ছিল, নিত্যনতুন কৌশল আর উদ্ভাবনে তিনি অনন্য।’

২০১৩-১৪ মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গার্দিওলা। বাভারিয়ানদের ডাগআউটে তার সঙ্গে কাজ করার সুযোগ পান টেন হাগও। ২০১৫ সালে উটরাখতের দায়িত্ব পান টেন হাগ। সেবছর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন গার্দিওলা। এখনও আছেন সেখানেই।

Tags: গার্দিওলাবার্সামেসিলিড স্পোর্টস
Previous Post

লকডাউনে বিনা মাশুলে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’

Next Post

এইচ ওয়ান বি ভিসা নিষিদ্ধ ঘোষণার পথে যুক্তরাষ্ট্র

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এইচ ওয়ান বি ভিসা নিষিদ্ধ ঘোষণার পথে যুক্তরাষ্ট্র

রণবীর ও আলিয়া একসঙ্গে হাসছেন, প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছর আগের ভবিষ্যৎবাণী: রণবীরের জীবনসঙ্গী হবেন আলিয়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT