চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার রেকর্ডের রাতে ঘাম ঝরল মরিনহোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

টানা ১৫ ম্যাচ জিতে রেকর্ড সমৃদ্ধ করেছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে লিগে টানা ১৪ খেলায় জয়ের রেকর্ড গড়ে তারা। এতে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয়স্থানে থাকা ম্যানইউর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রইল গার্দিওলা বাহিনী।

বুধবার রাতে সোয়ানসির মাঠে ৪-০ গোলে জেতে ম্যানসিটি। এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ৯ ম্যাচেই জিতল পেপ গার্দিওলার শিষ্যরা। এদিন দুটি গোল করেন ডেভিড সিলভা। একটি করে গোল পান ডি ব্রুইন ও সার্র্জিও আগুয়েরো। তিন খেলায় চার গোল করলেন স্প্যানিশ সিলভা। আর লিগে ১৭ খেলায় সিটির গোল দাঁড়াল ৫২তে।

গার্দিওলার রেকর্ডের রাতে ঘাম ঝরেছে হোসে মরিনহোর। ম্যানচেস্টার ইউনাইটেড কোনোমতে ১-০ গোলে হারায় বোর্নমাউথকে। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলো লুকাকু জয়সূচক গোলটি করেন। ম্যানসিটির পয়েন্ট এখন ৪৯, আর ম্যানইউর ৩৮। তবে এখনই শিরোপার আশা ছাড়ছেন না ম্যানইউ বস মরিনহো। তার কথায়, যদি মনে করতাম শিরোপা লড়াই শেষ, তবে আমি এখন ব্রাজিল বা লস অ্যাঞ্জেলেসে বেড়াতে যেতাম।

অন্যদিকে, আবারো সুযোগ হারিয়েছে লিভারপুল ও আর্সেনাল। দুটি দলই ড্র করেছে। আর টটেনহ্যাম জিতে উঠে গেছে চার নম্বরে। টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। লিভারপুল ওয়েস্ট ব্রমের সঙ্গে এবং আর্সেনাল ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করেছে। দুটি খেলাতেই কোন গোল হয়নি। টটেনহ্যাম, লিভারপুল ও বার্নলি সমান ৩১ পয়েন্টে আছে যথাক্রমে চার থেকে ছয় নম্বরে। ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেছে আর্সেনাল।

Tags: ইপিএলম্যানইউম্যানসিটি
Previous Post

চোখ বেঁধে ব্রাশফায়ার, তারপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা

Next Post

জনপ্রতিনিধিরা সক্রিয় হলে বাল্যবিয়ে কমে যাবে: হাইকোর্ট

Next Post
বাল্যবিবাহ-বাল্যবিয়ে

জনপ্রতিনিধিরা সক্রিয় হলে বাল্যবিয়ে কমে যাবে: হাইকোর্ট

বুদ্ধিজীবী ফজলে রাব্বী

ফজলে রাব্বীর গাড়িই জীবন বাঁচিয়েছে অনেক মুক্তিযোদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT