চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গারো তরুণীর ধর্ষণকারীদের ফাঁসি দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 পূর্বাহ্ন 29, মে 2015
in অন্যান্য, অপরাধ
A A

গারো তরুণীর ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্রদের সংগঠন ‘বাগাছাস’। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

তবে কেউ বা কোনো সংগঠন যদি তাদের ব্যবহার করতে চায় তাহলে ভুল করবে বলেও সতর্ক করে দেন সংগঠনটির নেতারা।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর কুড়িলে গারো মেয়েটিকে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটি বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় মাইক্রোবাসে আসা কয়েকজন তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে পটুয়াখালীর কুয়াকাটা ও ঢাকার উত্তরা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র‌্যাব। নির্যাতিত গারো তরুণী ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনলেও তুষার ও লাভলুর বরাত দিয়ে র‌্যাব দাবী করে ধর্ষণ ঘটনার সঙ্গে শুধুমাত্র ওই দুজনই জড়িত।

বৃহস্পতিবার দুপুরে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন আদালতকে জানান, ঘটনার সঙ্গে জড়িত আছে বলে তুষার ও লাভলু পুলিশের কাছে স্বীকার করেছে।

শুনানি শেষে দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিট্রেট অমিত কুমার দে।

Tags: গারো মেয়ে ধর্ষণধর্ষণ
Previous Post

যৌন নিপীড়নের দায়ে জাবির প্রভাষক চাকরিচ্যুত

Next Post

মেঘনা নদীতে নৌকাডুবিতে ৭ জনের মরদেহ উদ্ধার

Next Post

মেঘনা নদীতে নৌকাডুবিতে ৭ জনের মরদেহ উদ্ধার

সাহসী এক তরুণ রেজাউল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT