চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাবতলী হাটে শেষ সময়ের চমক ভুটানি গরু

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
5:59 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
বাংলাদেশের পশুপ্রেমী চ্যানেল আই অনলাইন, কুকুরের ছবি, পশুপ্রেম ও পরিবেশ সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে কিছুতেই গরু বলে মনে হবে না। আকৃতিতে এতই ছোট যে মনে হবে বুঝি তিন মাস বয়সী কোন বাছুর। কিন্তু এগুলোই নাকি পরিণত গরু। জন্মস্থান ভুটান থেকে সরাসরি গাবতলী পশুর হাটে। শুক্রবার বিকেলে গাবতলী হাট ঘুরে দেখা মেলে দুটি ভুটানি গরুর।

আকৃতিতে ছোট হলেও দামে মোটেও ছোট নয়। বিক্রেতা জানালেন প্রতিটি গরুর মূল্য ৫০ হাজারের ওপরে।

ভুটানি গরুর আমদানিকারক আমজাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: ৫টি গরু এনেছিলাম। তার মধ্যে তিনটি বিক্রি হয়ে গেছে। প্রতিটি ৫০ হাজার বা তার ওপরে বিক্রি করেছি।

এত টাকা দিয়ে এত ছোট গরু ক্রেতারা কেন কিনবে জানতে চাইলে এ বিক্রেতা বলেন, কোরবানির পশুরতো আসলে মাংসের হিসেবে করে কেউ কেনে না। সবাই চায় সুন্দর এবং ব্যতিক্রমী পশু কিনতে। সে হিসেবে এ গরুগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে।গাবতলী হাটে ভুটানি গরু বিক্রির দৃশ্য, ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একই বিক্রেতা আমদানি করেছেন মরুভূমির পশু উট এবং দুম্বা। প্রতিটি উটের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা করে। তবে ১৩ লাখ হলে বিক্রি করবেন বলে জানালেন। এছাড়া ভেড়ার চেয়ে আকৃতিতে কিছুটা বড় একেকটি দুম্বার দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। তবে তিন লাখ বা এর ওপরে হলে বিক্রি করবেন বলে জানালেন আমজাদ।

মাঝারি গরুর চাহিদা বেশি
হাট ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরাবরের মত এবারও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি। ৫০ থেকে ৮০ হাজারের মধ্যে দামের গরুগুলোর বিক্রি বেশি।

কুষ্টিয়ার সুমন ব্যাপারী গত সোমবারে গাবতলী হাটে এসেছেন ১৮টি গরু নিয়ে তার গরুগুলো মাঝারি সাইজের। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার ছয়টি গরু বিক্রি হয়েছে। প্রতিটি ৭০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে বিক্রি করেছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আশা ছিল আরও বেশি দামে বিক্রি করবো। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম পাইনি।গাবতলী হাটে ভুটানি গরুর শেষ সময়ের চিত্র, গরুটি হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম বেশি দাম কম
পশুর দাম নিয়ে ‍ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি, বিক্রেতারা বলছেন ‘পানির দামে’ গরু বিক্রি হচ্ছে।

রাজধানীর মনিপুরী পাড়ার জাবেদ হোসেন একটি গরু ক্রয় করেছেন ৫৭ হাজার টাকায়। তিনি জানান, গত বছর এই সাইজের গরুর দাম সর্বোচ্চ ৫০ হাজার টাকা ছিল। কিন্তু এবার প্রতিটির দাম ৫ থেকে ১০ হাজার টাকায় বেশি বিক্রি হচ্ছে।

চাপাই নবাবগঞ্জ থেকে ৬টি গরু নিয়ে এসেছেন আবদুস সাত্তার। তিনি জানালেন, আমার খামার থেকে প্রতিবছরই গরু বিক্রি করি। গত বছর যে গরুগুলো ৯০ থেকে ৯৫ হাজার টাকা বিক্রি করেছি এবার একই সাইজের গরু ৮০ থেকে ৮৫ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে।

Tags: উটকোরবানির ঈদগাবতলী পশুর হাট
Previous Post

ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে দুর্ভোগ

Next Post

গাড়ি চালকদের চাকরি দেয়ার আগে খোঁজখবর নেন: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের গাড়ি চালকদের চাকরি নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি চালকদের চাকরি দেয়ার আগে খোঁজখবর নেন: ওবায়দুল কাদের

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলো তুরস্ক

প্রেসিডেন্ট আবদুল হামিদকে তুরস্কের প্রেসিডেন্টের ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT