দুর্গা পূজাকে সামনে রেখে বিশ্বজিৎ বাপ্পী নিয়ে এসেছেন একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও। গানের শিরোনাম নাম ‘জাগো জাগো’।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে ‘জাগো জাগো’ গানটি গেয়েছেন সমবেত কন্ঠে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কন্ঠ সংগীত বিভাগের ছাত্র সজন চক্রবর্তী (বাংলাদেশ) ও দীপায়ন মজুমদার (ভারত)। গিটারে ছিলেন কফিল বাপ্পী (বাংলাদেশ)। গানটির সার্বিক মিউজিক এরেঞ্জমেন্ট ও রেকর্ট করেছেন সৃজন পাল (ভারত)।
সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মানুষ হত্যা, গাছ কাটা, পানি দূষণ, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সর্বপরি পরিবেশের উপর হুমকির একটি প্রতিচ্ছবি উঠে এসেছে বিশ্বজিৎ বাপ্পীর চিত্রগ্রহন, পরিচালনায় এই মিউজিক ভিডিওতে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে বিশ্বজিৎ বাপ্পী বলেন, প্রকৃতি কত অদ্ভুত সুন্দর। অথচ আমরা মানুষ হয়েও আজ বিবেকহীন, দিনে দিনে হয়ে উঠছি অসহিষ্ণু। প্রকৃতি শত্রুতা নয় মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এই ভিডিওর মাধ্যমে মানুষের মধ্যে বিবেক বোধকে জাগরণের আহব্বান জানিয়েছি। আসন্ন পূজায় গানটি সবার উদ্দেশ্যে উৎসর্গ করছি।
বিশ্বজিৎ বাপ্পী বাংলাদেশ থেকে আই সি সি আর স্কলারশিপ প্রাপ্ত পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টসের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত।
সৃজনশীল মনোভাব নিয়ে নতুন নতুন কিছু সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকা তার লক্ষ্য। পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন, নাটক নির্মাণ, এড নির্মাণ, মিউজিক ভিডিও্ তৈরি করেন তিনি। ভবিষ্যতে জীবনমুখি চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন বাপ্পীর।
গানটির ভিডিও লিংক:









