চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের সেই ‘বেলা বোস’কে সিনেমায় আনছেন অঞ্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 30, জুলাই 2021
in এইচটি বাংলা, বিনোদন
A A

বাংলা ভাষাভাষি মানুষের কাছে শিল্পী অঞ্জন দত্ত এক বিস্ময়। গান ছাড়াও তার অভিনয়, নির্মাণে বারবার মুগ্ধ হয়েছেন দর্শক। গান-সিনেমার মিথস্ক্রিয়ায় চমকে দেয়ার অভ্যেস আছে তার! জনপ্রিয় গানের চরিত্র ‘রঞ্জনা’কে সিনেমায় এনে বছর দশেক আগে চমকে দিয়েছিলেন তিনি। এবার সিনেমায় আনছেন তার গানের সবচেয়ে বিখ্যাত চরিত্র বেলা বোসকে!

পৃথিবীর বিভিন্ন দেশের সংগীতপ্রেমী বাঙালির কাছে ‘বেলা বোস’ অতি আপন একটি নাম। সেই গান ও চরিত্রটির জনপ্রিয়তা সাতাশ বছর পার করে আজও অমলিন।  যিনি বছরের পর বছর ২৪৪-১১-৩৯ নম্বরের ফোনের ওপারে বসে আছেন চুপ করে!

গানের সেই বেলা বোসকে এবার বড়পর্দায় দর্শকদের সামনে আনতে চলেছেন অঞ্জন দত্ত। আর বড়পর্দায় বেলা বোসকে আনার পিছনে যার ইচ্ছে এবং সঙ্গত পরতে পরতে লেগে রয়েছে, তিনি এ ছবির প্রযোজক রানা সরকার। এমন খবরই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রধানত রানা সরকারের উদ্যোগের ফলেই যে বেলা বোসকে বড়পর্দায় আনতে রাজি হয়েছেন অঞ্জন, সেকথা নিজেই জানিয়েছেন বেলার স্রষ্টা। অবশ্য এ ব্যাপারে তাঁর নিজেরও যে বহুদিনের ইচ্ছে এবং তাগিদ ছিল সেকথাও অস্বীকার করেননি এই প্রখ্যাত অভিনেতা, পরিচালক।

ছবির নাম ‘বেলা বোসের জন্য’। কিন্তু এই যে এতবড় একটি আইকনিক চরিত্র যিনি বাস করেন নব্বই দশকের সমস্ত বাঙালির স্বপ্নে এবং কল্পনায়, তাকে বাস্তবে রূপ দেওয়ার এই কাজটা কি ভীষণ চ্যালেঞ্জিং নয়? কঠিন নয়? কোনও রাখঢাক না করে বেলা বোসের স্রষ্টার জবাব, “ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি তার কারণ রানা সঙ্গে আছে বলেই।”

তা ঠিক কেমন হবে এই বেলা বোস? পরিচালকের কথায় জানা গেল ‘গায়ক’ অঞ্জনের গানে এতদিন বেলাকে যেমন ভেবে এমন জেনে এসেছে শ্রোতা, ছবির বেলায় বেলা সেরকম ন্যাকা একেবারেই নয়। গানে জানা গেছিল প্রেমিক চাকরি পাচ্ছিল না দেখে পরিবারের পছন্দে অন্য জায়গায় বিয়েতে রাজি হয়ে গেছিল সে। ছবিতে মোটেই সে ওরকম নয়। অঞ্জন আরও জানিয়েছেন সোসিওপলিটিক্যাল প্রেক্ষাপটে বেলাকে সম্পূর্ণ অন্যরকমভাবে হাজির করবেন তিনি। আর হ্যাঁ, এবারে কিন্তু সেখানে টেলিফোন থাকবে, তোলাও হবে এবং নানান চমকও থাকবে, দাবি বেলার স্রষ্টার! প্রেমও থাকবে, অবশ্যই থাকবে তবে তা সম্পূর্ণ নতুন এক মোড়কে পেশ করা হবে দর্শকের কাছে।

কথাপ্রসঙ্গে অঞ্জন আরও একবার স্পষ্টভাবে জানালেন যে ‘বেলা বোস’ কাউকে ভেবে তিনি লেখেননি। কারোও প্রেমে পড়েও গাননি। তবে? ‘দু’টো মানুষের প্রেমের কথা ভেবেই এই গান তৈরি করেছিলাম।’, কোনও রাখঢাক না করে, বিতর্কের গন্ধ না ছড়িয়ে সাফ কথা তার।

তবে গায়ক-পরিচালকের কাছ থেকে জানা গেল ২৪৪১১৩৯ নম্বরটা এক খবরের কাগজের অফিসের নম্বর ছিল। সেই কাগজের এডিটর রোজ এত ফোন পেতে লাগলেন বেলাকে একটিবার ডেকে দেওয়ার জন্য যে বাধ্য হয়ে রীতিমতো বিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। রেগে গিয়েছিলেন অঞ্জনের বাবাও। বলেছিলেন পাবলিক নুইসেন্স অ্যাক্টে ছেলের শাস্তি হওয়া উচিত। এরপরে ক্ষমাও চেয়েছিলেন অঞ্জন। শেষে ওই ফোন নম্বর চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবারে বেলাকে নিয়ে সেসব ‘ভুল’ যে আর তিনি করবেন না নিজের মুখে সেই কথা দিলেন তিনি।

‘বেলা বোসের জন্য’ ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন নীল দত্ত। আর ‘বেলা বোস’ এর চরিত্রে? এখনই সেকথা বলতে নারাজ ছবির পরিচালক কিংবা প্রযোজক।

Tags: অঞ্জন দত্তবেলা বোসরঞ্জনালিড বিনোদনসিনেমা
Previous Post

বৃক্ষপ্রেমী নোলান যেভাবে পৃথিবীখ্যাত পরিচালক

Next Post

করোনায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

ঢাকামুখী মানুষের ভিড় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি পারাপারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে ঢাকামুখী মানুষের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT